‘রোনালদোকে নিয়ে জুভেন্টাসের পরিকল্পনা ঠিকভাবে এগোচ্ছে’

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৯, ২১:০৮আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২১:০৮

ক্রিস্তিয়ানো রোনালদো ইতালির ঘরোয়া ফুটবলে একক আধিপত্য থাকার পরও কেন ক্রিস্তিয়ানো রোনালদোকে নিলো জুভেন্টাস? এই প্রশ্ন মনে জাগা স্বাভাবিক। উত্তর মিললো অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করে জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগ শেষ আটে ওঠানোর পর। তাকে নিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্ন দেখছে জুভেন্টাস, সেটা অবাস্তব নয় মনে করেন সাবেক তারকা আলেসান্দ্রো দেল পিয়েরো।
গত চার বছরে দুইবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি জুভেন্টাস। দুই বছর আগে সবশেষ ফাইনালে রোনালদোর রিয়ালের কাছে হেরেছিল তারা। এবার তাকে ঘিরেই প্রায় দুই যুগের খরা কাটাতে ছক কষছে তুরিন ক্লাব।
নতুন ক্লাবের আস্থার প্রতিদান ভালোভাবে দিচ্ছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগের প্রথম ৬ ম্যাচে মাত্র এক গোল করা পর্তুগিজ ফরোয়ার্ড জ্বলে ওঠেন দলের সঙ্কটময় মুহূর্তে। মাদ্রিদে হেরে আসার পর কঠিন চাপে থাকা জুভেন্টাসকে তিনিই পৌঁছে দেন কোয়ার্টার ফাইনালে, তাও আবার হ্যাটট্রিকে। বলার অপেক্ষা রাখে না, রোনালদোকে নিয়ে ইতালিয়ান চ্যাম্পিয়নদের ‘ইউরোপ জয়ের মিশন’ ঠিকভাবে এগোচ্ছে।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর চমকপ্রদ পারফরম্যান্সের প্রশংসা করে পিয়েরো বলেছেন, ‘এজন্যই জুভেন্টাস তাকে কিনেছিল। সে একজন চ্যাম্পিয়ন, এই শিরোপা জেতার অভিজ্ঞতা আছে। এ ধরনের কঠিন ম্যাচে ভালো খেলে ও গোল করে কীভাবে এগিয়ে যেতে হয় সেটা ভালো করে জানে।’
রোনালদোকে কেনার সিদ্ধান্ত জুভেন্টাসের ভুল ছিল না মনে করেন ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী ইতালিয়ান ফরোয়ার্ড, ‘নিজের উদ্দেশ্য পূরণে বদ্ধপরিকর সে। এজন্য জুভেন্টাস তার সঙ্গে চুক্তি করেছিল এবং তাকে নিয়ে পরিকল্পনা ঠিকভাবে এগোচ্ছে।’
এই মৌসুমেও যদি জুভেন্টাস চ্যাম্পিয়ন না হয়? তাতে হতাশ হয়ে পড়ার কোনও কারণ দেখেন না পিয়েরো, ‘ব্যর্থতা অনেক বড় শব্দ। আমি এর সঙ্গে অভ্যস্ত নই। প্রকল্প হচ্ছে রোনালদোকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এবং সে চার বছরের জন্য চুক্তিবদ্ধ। প্রথম বছরেই যদি এটা জিততে পারে তাহলে অনেক ভালো হবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের