চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০১৯, ২২:৩৪আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২২:৩৪

ব্রাজিল দলের অনুশীলন এক ম্যাচ ড্র করাতেই চাপে ব্রাজিল কোচ তিতে! র‌্যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকা পানামার সঙ্গে জিততে না পারাতেই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি। যদিও নিন্দুকদের জবাব দেওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছেন তাড়াতাড়িই। বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১-৪৫ মিনিটে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

কোপা আমেরিকার আগমুহূর্তে পানামার বিপক্ষে ড্র করাটা ব্রাজিলের জন্য অনেক বড় ধাক্কা হয়ে এসেছে। রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল হারের পর টানা জয়ের মধ্যে ছিল সেলেসাওরা। দুর্দান্ত গতিতে ছুটে চলা ব্রাজিল ট্রেন লাইনচ্যুত হয়েছে পানামার বিপক্ষে। পোর্তোর মাঠে ১-১ গোলে ড্র করে পানামার বিপক্ষে প্রথমবার জয় ছাড়া মাঠ ছাড়তে হয় তাদের।

র‌্যাংকিংয়ে ৭২ নম্বরে থাকা পানামার বিপক্ষে ড্র করায় কঠিন সমালোচনার মুখে পড়েছেন তিতে। সেটার জবাব দিতে মঙ্গলবার রাতে তিনি দলকে নিয়ে নেমে পড়ছেন চেক প্রজাতন্ত্রের মাঠে। প্রাগের এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

মাঠের লড়াইয়ের আগে সমালোচকদের তিতে বলেছেন, ‘তাদের (সমালোচকদের) ফু্টবল সম্পর্কে ধারণা, দৃষ্টিভঙ্গি, চাহিদা থাকতেই পারে, সেটাই স্বাভাবিক এবং এর মধ্যে থেকেই কিভাবে চলতে হয়, সেটা আমাদের জানা আছে।’ কতটা চাপে আছেন ব্রাজিল কোচ, সংবাদ সম্মেলনে তার এই কথাতে স্পষ্ট হয়ে ধরা দেয়।

অবশ্য তার ওপর থেকে চাপ কমাতে খেলোয়াড়দের মাঠে পারফর্ম করাটা জরুরি, এই কথাটা মোটেও মানেন না তিতে। তার স্পষ্ট কথা, ‘খেলোয়াড়রা মোটেও কোচের জন্য খেলে না, তারা খেলে ব্রাজিল জাতীয় দলের জন্য, তারা ব্রাজিলের জন্য খেলে।’ একই সঙ্গে জানিয়ে রাখলেন, ‘আমাদের সবার আগে ভুল শুধরাতে হবে। ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি। (আশা করছি) সামনের ম্যাচেই সেটা হয়ে যাবে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী