এই তিন খেলোয়াড় কিনতে রিয়ালের বাজেট ৫০০ মিলিয়ন ইউরো!

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০১৯, ২০:৪৯আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২০:৪৯

(বাঁ থেকে) কাইলিয়ান এমবাপে, এডেন হ্যাজার্ড ও পল পগবা ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-এর খবর, কোচ জিনেদিন জিদানের চাহিদা মনোযোগ দিয়ে শুনছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, এবং কাইলিয়ান এমবাপে, এডেন হ্যাজার্ড ও পল পগবার জন্য ৫০০ মিলিয়ন ইউরোর বাজেট রেখেছেন তিনি।

দিনকয়েক আগে এমবাপেকে কেনার জোরালো গুঞ্জন উঠেছিল ইউরোপিয়ান মিডিয়ায়। হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদ-প্রীতি অনেক পুরোনো। আর পগবা নতুন করে ভালোবাসায় মজেছেন মাদ্রিদের ক্লাবটির। সময়ের অন্যতম আলোচিত তিন খেলোয়াড়কে নাকি কেনার পরিকল্পনা করছে রিয়াল। ‘লেকিপ’ ছেপেছে, এমবাপে, হ্যাজার্ড ও পগবাকে কিনতে রিয়াল ৫০০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত!

যদিও তিন তারকাকে পাওয়াটা সহজ হবে না ‘লস ব্লাঙ্কোদের’। বিশেষ করে যখন আসবে এমবাপের কথা। পিএসজির মালিক নাসের আল খেলাইফি মোটা অঙ্কের অর্থ খরচ করে ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে এসেছে মোনাকো থেকে। অবশ্য পেরেজ আশাবাদী হতে পারেন, জিদানের আত্মবিশ্বাস ও তার অধীনে এমবাপের কাজ করার ইচ্ছা প্রকাশে। দিনকয়েক আগে ‘ফ্রান্স ফুটবল’-এর খবর ছিল, এমবাপের জন্য ২৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করতে যাচ্ছে রিয়াল।

এবার আসা যাক হ্যাজার্ড প্রসঙ্গে। রিয়াল ও বেলজিয়াম ফরোয়ার্ডের যোগসূত্রটা অনেক আগে থেকে। জিদানের প্রতি মুগ্ধতা প্রকাশে চেলসি তারকা বলেছিলেন, ‘জিদানের কারণেই আমি ফুটবল খেলা শুরু করেছি।’ ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জেতা জিদানেরও আছে তার প্রতি মুগ্ধতা, ‘রিয়ালের জন্য আমি হ্যাজার্ডকে সই করব চোখ বন্ধ করে।’ এরপরও বেলজিয়ান ফরোয়ার্ডের সান্তিয়াগো বার্নাব্যুতে আসা কঠিন। দলবদলের বাজারে নিষিদ্ধ হতে যাচ্ছে চেলসি, তাই হ্যাজার্ড চলে গেলে তার বদলি আনতে পারবে না ইংলিশ ক্লাবটি। তাছাড়া চুক্তি আছে ২০২০ সাল পর্যন্ত।

২০১৬ সালে রিয়াল মাদ্রিদে প্রায় চলেই এসেছিলেন পগবা! যদিও শেষ পর্যন্ত জুভেন্টাস থেকে তিনি ফিরে যান ম্যানচেস্টার ইউনাইটেডে। ফরাসি মিডফিল্ডার আবারও ইঙ্গিত দিয়েছেন রিয়ালে যাওয়ার। দিনকয়েক আগে বার্নাব্যুতে যাওয়ার ব্যাপারে তিনি বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে আমি খুশি, তবে মাদ্রিদ এমন একটি ক্লাব, যেখানে খেলা সবার স্বপ্ন।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের