কার্ডিফকে হারিয়ে শীর্ষে ফিরেছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০১৯, ১১:০৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১১:০৬

ম্যানসিটির দ্বিতীয় গোল করেন সানে লিভারপুলের সমান ম্যাচ খেলা শেষে তাদের পেছনে ফেললো ম্যানচেস্টার সিটি। কার্ডিফ সিটির বিপক্ষে বুধবার ইতিহাদ স্টেডিয়ামে ২-০ গোলে জিতে শীর্ষে ফিরেছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে চেলসি ৩-০ গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে হারায়।

নেইল ওয়ারনকের দলকে হারাতে কেভিন ডি ব্রুইন ও লেরয় সানের প্রথমার্ধের দুই গোলই যথেষ্ট ছিল সিটিজেনদের জন্য। তাতে ৬ ম্যাচ হাতে রেখে লিভারপুলের চেয়ে এক পয়েন্ট এগিয়ে গেলো পেপ গার্দিওলার দল। ৩২ ম্যাচে ৮০ পয়েন্ট তাদের, আর লিভারপুলের ৭৯ পয়েন্ট।

মাত্র ৬ মিনিট লেগেছে ম্যানসিটির গোল উদযাপন করতে। আড়াআড়ি শটে নেইল এদারিজের গোলবার ভেদ করেন ডি ব্রুইন। সের্হিও আগুয়েরোর ইনজুরিতে জায়গা পাওয়া গ্যাব্রিয়েল জেসুস কর্নার থেকে ২-০ করতে পারতেন। কিন্তু তার শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সিটির দ্বিতীয় গোলে অবদান রেখেছেন। বল বুক দিয়ে ঠেকিয়ে সানেকে পাস দেন জেসুস। বক্সের মধ্যে এলোমেলো রক্ষণ ভেদ করে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন সানে।

এদারিজের কারণে স্কোর আরও বড় করতে পারেনি ম্যানসিটি। ফিল ফডেনকে খুব কাছ থেকে ঠেকান কার্ডিফ গোলরক্ষক। তারপর বক্সের বাইরে থেকে রিয়াদ মাহরিজ শট নিলে বাধা পান এদারিজের কাছে। সিটিকে আরও একবার তিনি হতাশ করেন আইমেরিক লাপোর্তের হেড ঠেকিয়ে।

প্রথমবার লিগের একাদশে জায়গা পাওয়ার দিনটি স্মরণীয় করতে পারতেন ফডেন। কিন্তু তার হাফভলি লাগে পোস্টে এবং পরে এদারিজ ডান দিকে লাফিয়ে তাকে লক্ষ্যভ্রষ্ট করেন।

স্ট্যামফোর্ড ব্রিজে অলিভিয়ের জিরুদ, এডেন হ্যাজার্ড ও রুবেন লোফটাস-চিকের গোলে ব্রাইটনের বিপক্ষে জিতেছে চেলসি। এতে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করে চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনাও গেলো বেড়ে। ঘরের মাঠে এই সহজ জয়ে পঞ্চম স্থানে চেলসি। এক ম্যাচ কম খেলে ঠিক উপরে থাকা আর্সেনালের সমান ৬৩ পয়েন্ট তাদের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী