ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি, সেরা দশে নেই আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০১৯, ২১:১৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২১:১৯

বাংলাদেশ ফুটবল দল দিনকয়েক আগের আন্তর্জাতিক ফুটবল সূচিতে হয়েছে ১৫০ ম্যাচ। তবে বদল হয়নি ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ তিন। এক নম্বরে থাকা বেলজিয়ামের পরে রয়েছে যথাক্রমে ফ্রান্স ও ব্রাজিল। অন্যদিকে সেরা দশের বাইরেই থাকতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ফিফা নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে। যে র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ১৮৮ নম্বরে রয়েছে এখন বাংলাদেশ। ৯ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে জয় বাংলাদেশকে এনে দিয়েছে ২ পয়েন্ট, তাতে ১৯২ থেকে ১৮৮ নম্বরে উঠে এসেছে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের কোচ জেমি ডে সবসময়ই বলে আসছেন, তিনি উন্নতি চান র‌্যাংকিংয়ে। সেই পথে বড় ধাপ ফেললো বাংলাদেশ।

র‌্যাংকিংয়ের প্রথম তিনটি জায়গার পরিবর্তন না হলেও চতুর্থ স্থানটা বদল হয়েছে। ইউরো বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছে ইংল্যান্ড। তাই এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে যেতে হয়েছে ক্রোয়েশিয়াকে। উরুগুয়ে ছয়ে উঠে আসায় সাত নম্বরে নেমে গেছে ইউরো বাছাইয়ে টানা দুটি ড্র করা পর্তুগাল। পরের তিনটি জায়গা অপরিবর্তিত- সুইজারল্যান্ড (৮), স্পেন (৯) ও ডেনমার্ক (১০)।

১১ নম্বর জায়গাটিও বদল হয়নি। সেরা দশের বাইরে চলে যাওয়া আর্জেন্টিনা নতুন র‌্যাংকিংয়েও রয়েছে একই জায়গায়। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কোকে হারালেও র‌্যাংকিংয়ে অনেকটা পেছনে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হেরে যাওয়ায় র‌্যাংকিংয়ে উন্নতি হয়নি আলবিসেলেস্তেদের। ফিফা ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
নৌ ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ উদ্বোধন, অপারেশনাল স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী
নৌ ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ উদ্বোধন, অপারেশনাল স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী