ম্যানসিটিকে বিশ্বসেরা মনে করছেন লিভারপুল কোচ

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০১৯, ১০:৪৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১১:০৩

ইয়ুর্গেন ক্লপ প্রিমিয়ার লিগে শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার সিটি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী লিভারপুল। দলটির কোচ ইয়ুর্গেন ক্লপের মতে, এবার সম্ভাব্য চারটি শিরোপাই জেতার পথে সিটিজেনরা।

প্রিমিয়ার লিগে এক পয়েন্টে এগিয়ে থেকে এক নম্বরে ম্যানসিটি। এফএ কাপের সেমিফাইনালে তারা খেলবে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী টটেনহাম হটস্পার। সব মিলিয়ে আরও তিনটি শিরোপা জেতার হাতছানি গত ফেব্রুয়ারি ইংলিশ লিগ কাপের চ্যাম্পিয়নদের সামনে।

পুরো মৌসুমে লিভারপুলের একমাত্র হার ম্যানসিটির কাছেই। এই প্রতিপক্ষকে এবার শক্তিশালী মনে করছেন ক্লপ, ‘আপনি যদি মাঠের বাইরে থেকে দেখেন, তাহলে মনে হতে পারে সিটি চারটির (ট্রফি) সবগুলো জিতবে এবং আমিও তেমনই ভাবি।’

এই মুহূর্তে সিটিজেনদের বিশ্বসেরা দলের মতো মনে হচ্ছে লিভারপুল কোচের, ‘এই মুহূর্তে বিশ্বসেরা দলের মতো লাগছে সিটিকে। কীভাবে! গত ম্যাচে বার্সেলোনা (ভিয়ারিয়ালের বিপক্ষে) বেশ ভুগেছে কিন্তু ঠিক তাদের কাজটা করেছে (৪-৪ গোলে ড্র)। ইতালিতে দারুণ জুভেন্টাস। কিন্তু ঠিক জানেন না চ্যাম্পিয়নস লিগে তারা কী করবে। সিটিসহ এই তিন দল চ্যাম্পিয়নস লিগের বড় ফেভারিট।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী