শনিবার ফের শুরু ফুটবল লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৯, ২০:৪৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২০:৪৯

শনিবার ফের শুরু ফুটবল লিগ এক মাস বিরতি শেষে শনিবার আবার শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ। শনিবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ। এর আগে ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে বেলা ৩টায় নোফেল স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।

গত ৫ মার্চ বন্ধ হয়েছিল লিগের খেলা। জাতীয় দল, অনূর্ধ্ব-২৩ দল এবং ঢাকা আবাহনীর ব্যস্ততার জন্য লম্বা বিরতি ছিল পেশাদার লিগের প্রথম স্তরে। এই এক মাসে ভালোই সাফল্য পেয়েছে বাংলাদেশের ফুটবল।

প্রথমে ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে তাদেরই মাঠে হারিয়ে দিয়েছে জাতীয় দল। এরপর এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাহরাইন ও ফিলিস্তিনের সঙ্গে লড়াই করে হারের পর শ্রীলঙ্কাকে হারিয়েছে যুব দল। আর সবশেষে গত বুধবার এএফসি কাপে নেপালের কাঠমান্ডুতে মানাং মার্সিয়াংদি ক্লাবের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আবাহনী।

এবারের ফুটবল মৌসুমের সবচেয়ে বড় চমক বসুন্ধরা কিংস ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে। এক ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্ট সংগ্রহ করা আবাহনীর অবস্থান দ্বিতীয়। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র। দেশের অন্যতম জনপ্রিয় দল মোহামেডান বেশ পেছনে। ৯ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে ঐতিহ্যবাহী দলটি।

২০ এপ্রিল লিগের প্রথম পর্ব শেষ হওয়ার কথা।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম