জুভেন্টাসের জয়ে আবারও কিনের গোল

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০১৯, ০১:৩১আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০৯:১৭

কিনের গোলে জিতেছে জুভেন্টাস এসি মিলানের বিপক্ষে পিছিয়ে পড়েও সিরি ‘এ’ তে জিতলো জুভেন্টাস। ক্যালিয়ারির মাঠে আগের ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হওয়া মোয়েস কিনের গোলে ৩ পয়েন্ট আদায় করেছে তারা।

শনিবার ঘরের মাঠে মিলানকে তারা হারিয়েছে ২-১ গোলে। এই জয়ে শিরোপা তাদের হাতছোঁয়া দূরত্বে। ৩১ ম্যাচে ৮৪ পয়েন্টে শীর্ষে জুভেন্টাস। ২১ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি। নেপলস ক্লাবটি রবিবার জেনোয়ার মাঠে হারলেই এই মৌসুমের ইতালিয়ান চ্যাম্পিয়ন হিসেবে আয়াক্সের মাঠে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল খেলবে জুভরা। ৭ ম্যাচ আগেই নিশ্চিত হবে টানা অষ্টম সিরি ‘এ’ শিরোপা।

১৯ বছর বয়সী কিন বদলি নেমে ৮৪ মিনিটে জয়সূচক গোল করেন। মিরালেম পিহানিচের পাস থেকে পেপে রেইনাকে পরাস্ত করেন ইতালিয়ান ফরোয়ার্ড। এনিয়ে লিগের ৫ ম্যাচে পঞ্চম গোল পেলেন তিনি।

টিয়েমো বাকায়োকোর বাড়িয়ে দেওয়া বল থেকে পিয়াতেকের গোলে এগিয়ে যায় মিলান। জুভেন্টাস সমতা ফেরায় পেনাল্টি গোলে। মাতেও মুসাচ্চিও ফাউল করেন পাউলো দিবালাকে, আর্জেন্টাইন ফরোয়ার্ড স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের