‘ম্যানইউর বিপক্ষে বার্সার অনেক কিছু হারানোর আছে’

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০১৯, ১৩:৪৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৩:৪৮

‘ম্যানইউর বিপক্ষে বার্সার অনেক কিছু হারানোর আছে’ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ম্যানইউকে আন্ডারডগ মনে করছেন জেস্পার ওলসেন। তবে সাবেক রেড ডেভিল উইঙ্গারের মতে, এই ম্যাচে বেশি চাপে থাকবে বার্সেলোনা।

ওলসেনের বিশ্বাস, চ্যাম্পিয়নস লিগের এই লড়াইয়ে অনেক কিছু হারানোর ভয় ম্যানইউর চেয়ে বার্সেলোনার বেশি। বুধবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে দুই দল।

প্যারিস সেন্ত জার্মেইর বিপক্ষে ম্যানইউর ঘুরে দাঁড়ানো জয়ে ভালো কিছুর বিশ্বাস জন্মেছে ওলসেনের মনে। বার্সাকে হারানো সম্ভব কিনা প্রশ্নে সাবেক ইউনাইটেড উইঙ্গার বলেছেন, ‘অবশ্যই সম্ভব। এটা দুই ম্যাচের খেলা, তাই নয় কি?’

বার্সাকে এগিয়ে রাখলেও ম্যানইউর প্রতি আস্থা আছে ওলসেনের, ‘বার্সেলোনার দারুণ অভিজ্ঞতা রয়েছে। কিন্তু আমি মনে করি না এটা অসম্ভব। কিন্তু খুব কঠিন হবে ম্যাচটা, অনেক বেশি খাটতে হবে। এই পর্যায়ে এসে যে কোনও দল অপ্রতিরোধ্য থাকে। আমি মনে করি এই লড়াইয়ে ম্যানইউ আন্ডারডগ। তাই তাদের জেতার অনেক কিছু আছে এবং বার্সেলোনার আছে অনেক কিছু হারানোর।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে