‘বার্সা-ম্যানইউ ম্যাচে মেসি বনাম পগবার লড়াই’

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০১৯, ২২:৫৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৫৬

‘বার্সা-ম্যানইউ ম্যাচে মেসি বনাম পগবার লড়াই’ বুধবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড। দুই দলেরই জার্সি গায়ে মাঠ মাতানো জ্লাতান ইব্রাহিমোভিচ মনে করছেন ম্যাচটি হতে যাচ্ছে লিওনেল মেসি বনাম পল পগবার লড়াই।

২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন ইব্রাহিমোভিচ। আর জোসে মরিনহো ম্যানইউয়ের কোচ হওয়ার পর সাবেক শিষ্যকে নিয়ে এসেছিলেন ওল্ড ট্র্যাফোর্ডে। ২০১৬ সাল থেকে ইংলিশ ক্লাবটিতেও তিনি খেলেছেন দুই বছর। ঐহিত্যবাহী ক্লাব দুটি আবারও চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে। ওল্ড ট্র্যাফোর্ডের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আগে ইব্রাহিমোভিচ কথা বলেছেন এই ম্যাচটি নিয়ে।

আরেকটি দুর্দান্ত মৌসুম পার করছেন মেসি। অসাধারণ পারফরম্যান্সে আর্জেন্টাইন ফরোয়ার্ড ত্রিমুকুটের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন বার্সেলোনার। অন্যদিকে নতুন কোচ উলা গুনার সুলশারের অধীনে চেনা রূপে ধরা দিয়েছেন পগবা। ওল্ড ট্র্যাফোর্ডে লড়াইয়ে এই দুই তারকাই পার্থক্য গড়ে দেবেন বলে মনে করছেন এখন মেজর লিগ সকারে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে খেলা ইব্রাহিমোভিচ।

দুর্দান্ত এক লড়াইয়ের প্রত্যাশা সাবেক সুইডিশ স্ট্রাইকারের, ‘দুটো গ্রেট দলের চমৎকার একটি লড়াই হতে যাচ্ছে। দুটো ক্লাবই আছে বর্ণিল ইতিহাস, যাদের খেলা দেখাটা সবসময় আকর্ষণীয়, তাছাড়া তাদের আছে দুর্দান্ত সব খেলোয়াড়।’

যে ম্যাচে লড়াইটা দেখছেন তিনি মেসি বনাম পগবার, ‘প্রত্যেক ম্যাচে মেসিই পার্থক্য গড়ে দেয়, অন্যদিকে ম্যানইউয়ে পগবার ভূমিকা যে একই, সেটা গোপন কোনও বিষয় নয়। আমার মতে, লড়াইটা হতে যাচ্ছে মেসি বনাম পগবার। যদিও এটা দলীয় খেলা, এরপরও আমি বলব এই খেলোয়াড়রাই পার্থক্য গড়ে দেবে।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান