তবুও মাটিতে পা রাখছেন বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, ১৬:০৬আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৬:০৬

এর্নেস্তো ভালভারদে লা লিগায় আর ৫ ম্যাচ বাকি। শিরোপা ধরে রাখার মিশনে বার্সেলোনার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ ৯ পয়েন্ট পেছনে। এখন অনেকেই চ্যাম্পিয়নের আসনে কাতালানদের দেখতে শুরু করেছে। কিন্তু সেটা এত সহজে হবে না মনে করেন বার্সা কোচ এর্নেস্তো ভালভারদে।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে জিতে শিরোপার পথে আরেক ধাপ ফেলেছে বার্সেলোনা। আগামী মঙ্গলবার আলাভেসকে বার্সা হারালে এবং পরদিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাতলেতিকো মাদ্রিদ জিততে না পারলে ১২ পয়েন্টের ব্যবধানে ও হেড টু হেড রেকর্ডে চ্যাম্পিয়ন হবে ভালভারদের দল।

এছাড়া চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে শিরোপা জয়ের হাতছানি বার্সেলোনার সামনে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লিভারপুল ও কোপা দেল রে ফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে তারা। ট্রেবল জয়ের দারুণ সম্ভাবনা দেখলেও আত্মতুষ্টিতে ভুগছেন না তাদের কোচ।

শনিবার ম্যাচ শেষে ভালভারদে বলেছেন, ‘জেতার জন্য অনেক ভুগতে হয়। অন্যরা যতটা ভাবে, ম্যাচ জেতা তার চেয়েও জটিল। আমি বুঝি তারা যখন বলে আমরা এরই মধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছি এবং আমরা কেবল সময়ের অপেক্ষায় আছি, কিন্তু পয়েন্ট এখনও অর্জন করিনি। আমরা এই ধরনের চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে ফেলেছি, এখনও লড়াই শেষ হয়নি।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের