ম্যানইউর বিপক্ষে ডি ব্রুইনকে পাচ্ছে না ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৯, ২২:৪৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২২:৪৬

কেভিন ডি ব্রুইন গত রবিবার টটেনহাম হটস্পারের বিপক্ষে চোট পান কেভিন ডি ব্রুইন। তাতে ম্যানচেস্টার ডার্বি থেকে ছিটকে গেলেন ম্যানসিটির এই মিডফিল্ডার, খবরটি নিশ্চিত করেছেন কোচ পেপ গার্দিওলা।

অবশ্য এই মৌসুমে আবারও বেলজিয়ান তারকাকে দেখতে আশাবাদী স্প্যানিশ কোচ। ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় এবার ইনজুরি জর্জর সময় কাটিয়েছেন। প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার মিশনে কেবল ৫ ম্যাচে খেলেছেন পুরো ৯০ মিনিট।

ডি ব্রুইনের এই অবস্থাকে দুর্ভাগ্যজনক বললেন গার্দিওলা। হাঁটুর আগের চোট থেকে সমস্যা তৈরি হচ্ছে মনে করেন তিনি। বুধবার ম্যানইউর বিপক্ষে ম্যাচ, তার আগের সংবাদ সম্মেলনে ম্যানসিটি কোচ বললেন, ‘এটা পেশির সমস্যা। আমরা প্রত্যেক দিন তাকে পর্যবেক্ষণে রেখেছি। কিন্তু সে (ডি ব্রুইন) কাল খেলবে না। দুর্ভাগ্যবশত সে আবার চোট পেয়েছিল এবং এরপর একটার পর একটা। তার হাঁটুর চোটে দুই বা তিনবার পেশির সমস্যা হয়েছিল।’

সাবেক বার্সা ও বায়ার্ন মিউনিখ কোচের মতে, ইংল্যান্ডে ঠাঁসা ফুটবল সূচির কারণে ডি ব্রুইনের ওপর কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে তার আশা মৌসুমের শেষ দিকে একটি বা দুটি ম্যাচ খেলতে পারবেন এই মিডফিল্ডার।

ম্যানচেস্টার ডার্বি নিয়ে সতর্ক গার্দিওলা। শিরোপা ধরে রাখতে বাকি চার ম্যাচই জেতার চ্যালেঞ্জ তাদের সামনে। কোচ বলেছেন, ‘চার ম্যাচ হাতে আছে এবং শিরোপা ধরে রাখতে সবগুলো জিততে হবে। এটা (ওল্ড ট্র্যাফোর্ড) খুব স্বাচ্ছন্দ্যের জায়গা নয়। আমাদের কী করতে হবে ঠিক জানি এবং বড় একটি ম্যাচ ধরে নিয়েই আমরা যাচ্ছি।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী