অ্যাতলেতিকোর হার চায় না বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৯, ১৭:২৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৮:১২

সুয়ারেসের সঙ্গে অ্যালেনার গোল উদযাপন আলাভেসকে হারিয়ে লা লিগা শিরোপার খুব কাছে বার্সেলোনা। আগামী শনিবার লেভান্তের বিপক্ষে ন্যু ক্যাম্পে জিতলেই চ্যাম্পিয়ন হবে তারা। কিন্তু এর আগেই অ্যাতলেতিকো মাদ্রিদের হারে তাদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যেতে পারে। এমন কিছু হোক চান না মঙ্গলবারের গোলদাতা কার্লেস অ্যালেনা। পরের ম্যাচ জিতেই ঘরের দর্শকদের সামনে উৎসব করার ইচ্ছা তার।

লেভান্তেকে মোকাবিলার আগেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বার্সা। বুধবার রাতে বা শনিবার বিকেলে অ্যাতলেতিকো হারলে কাতালানরা টানা দ্বিতীয়বার স্পেনের সেরা হবে। তেমন কিছু না হলে লেভান্তেকে হারিয়ে উদযাপনে মাতবে তারা।

আলাভেসের বিপক্ষে ২-০ গোলে জেতার পর অ্যালেনা বলেছেন, ‘আমাদের এখন অপেক্ষা করতে হবে অ্যাতলেতিকোর জন্য। অথবা আমাদের ভক্তদের সঙ্গে এটা জেতার জন্য অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত। শনিবার ঘরের মাঠে যেন জিতি সেটাই চাইছি। আমাদের সমর্থকদের সঙ্গে এটা উদযাপন করতে পারলেই ভালো লাগবে। অবশ্য তার আগে জিতে গেলেও খারাপ হবে না। এই শিরোপার দাবিদার আমরা, দল সেরাটা খেলেছে।’

বুধবার রাত সাড়ে ১১টায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে অ্যাতলেতিকো। আর শনিবার তাদের প্রতিপক্ষ রিয়াল ভায়াদোয়িদ। ৩৩ ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা। আর এক ম্যাচ বেশি খেলে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের