চ্যাম্পিয়নস লিগে ৩ ম্যাচ নিষিদ্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০১৯, ১২:৫২আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১২:৫৩

চ্যাম্পিয়নস লিগে ৩ ম্যাচ নিষিদ্ধ নেইমার রেফারিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন নেইমার। যাতে সামনের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ত জার্মেইয়ের গ্রুপ পর্বের অর্ধেকটা মিস করবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এবারের চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে নেইমারের দল পিএসজি। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে প্রথম লেগ ২-০ গোলে জিতে ফিরলেও ঘরের মাঠে তারা হেরে যায় ৩-১ ব্যবধানে। পার্ক দে প্রিন্সেসের ম্যাচের শেষ দিকে ম্যানইউয়ের পাওয়া পেনাল্টি নিয়েই নেইমার ক্ষোভ ঝেরেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগামে।

স্পট কিক থেকে মার্কাস রাশফোর্ডের লক্ষ্যভেদে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৩-৩ হলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় ম্যানইউ। চোটের কারণে শেষ ষোলোর দুই লেগের খেলাই গ্যালারিতে বসে দেখতে হয়েছিল নেইমারকে। একে খেলতে পারেননি, এর ওপর আবার শেষ মুহূর্তে ভিএআর ‍প্রযুক্তিতে ম্যানইউ পেনাল্টি পাওয়ার রেফারির ওপর রাগ উগরে দিয়েছিলেন নেইমার।

ইনস্টাগ্রামে ভয়েস ও লিখিত বার্তায় তিনি ধুয়ে দিয়েছিলেন রেফারিকে। বাজে ভাষাও উচ্চারিত হয়েছিল তার মুখ থেকে। ম্যানইউয়ের পাওয়া পেনাল্টি নিয়ে নেইমারের বক্তব্য ছিল, ‘এটা কলঙ্কিত ব্যাপার! উয়েফা এখনও এমন চার লোককে (ম্যাচ পরিচালক) দিয়ে কাজ করাচ্ছে, যারা ফুটবল সম্পর্কে কিছুই জানে না। সিদ্ধান্ত নিতে হয় তাদের ভিএআর-এর রিপ্লে দেখে। কোনও পেনাল্টি হয়নি। পেছনে লাগলে কিভাবে হ্যান্ডবল হয়?’ পরের অংশটিতে তিনি যা বলেছিলেন, তা লেখার অযোগ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের ওই বক্তব্য কঠোরভাবেইে আমলে নেয় উয়েফা। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর শুক্রবার সংস্থাটি তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। উয়েফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ‘নেইমার আচরণবিধির ১৫(১)(ডি) ধারা ভঙ্গ করায়’ তাকে দেওয়া হয়েছে এই শাস্তি। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের