মাঠে লিভারপুলের সঙ্গে ‘বন্ধুত্ব’ নেই সুয়ারেসের

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০১৯, ১৩:৪৮আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৩:৪৮

লুই সুয়ারেস চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-লিভারপুল। একসময় ইংলিশ ক্লাবটির জার্সি গায়ে খেলা লুই সুয়ারেস এখন বার্সেলোনার অন্যতম সেরা অস্ত্র। সাবেক ক্লাবের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে কোনও রকম ছাড় দিতে রাজি নন উরুগুইয়ান স্ট্রাইকার।

এবার দুর্দান্ত মৌসুম পার করছে লিভারপুল। শুক্রবার রাতে হাডার্সফিল্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে বসেছে তারা। অন্যদিকে চমৎকার পারফরম্যান্সে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালও নিশ্চিত করেছে ইয়ুর্গেন ক্লপের দল। টানা দ্বিতীয়বার ইউরোপিয়ান প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার মিশনে তাদের সামনে বাধা বার্সেলোনা।

বুধবার ন্যু ক্যাম্পের প্রথম লেগে দুই দলের লড়াইয়ে সাবেক ক্লাব লিভারপুলের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছেন সুয়ারেস। অ্যানফিল্ডে তিন বছর কাটিয়ে আসার পর প্রথমবার অলরেডদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন উরুগুইয়ান তারকা। সাবেক দলের প্রতি তার কৃতজ্ঞতা থাকলেও মাঠের খেলায় কোনও রকম ছাড় দিতে রাজি নন সুয়ারেস।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইল মেইল’কে বার্সেলোনা স্ট্রাইকার বলেছেন, ‘লিভারপুলের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। তবে মাঠে বন্ধুত্বের কোনও জায়গা নেই। লিভারপুল আমাকে অনেক কিছু দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ, তবে মাঠে নামার সময় অতীতের কোনও সুখস্মৃতিই আমার মনে থাকবে না।’

একটা সময় ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাব ছিল লিভারপুল। তবে একবিংশ শতাব্দীতে প্রিমিয়ার লিগ থেকে কোনও শিরোপাই জিততে পারেনি তারা। ২০১৩-১৪ মৌসুমে ট্রফিতে এক হাত দিয়েও ছোঁয়া হয়নি শেষ পর্যন্ত। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থাকার পাওয়ার পরও ৩-৩ ড্রয়ে ম্যাচ শেষ করায় স্বপ্নভঙ্গ হয় তাদের।

লিভারপুলের ওই দলের সদস্য ছিলেন সুয়ারেস। সেই দুঃসহ স্মৃতি এখনও টাটকা বার্সেলোনা তারকার মনে, ‘আমরা সবসময় কঠিন মুহূর্ত সামলাতে পারি না, স্টিভের (জেরার্ড) সঙ্গে যেটা হয়েছে, সেটা ছিল দুর্ভাগ্য। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আমরা ৩-০ গোলে এগিয়ে ছিলাম, আমরা শান্ত ছিলাম, কিন্তু এরপরই সব উল্টে যায়। সত্যিই দুর্ভাগ্য।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী