‘মেসি-রোনালদোর দ্বৈরথ ফেদেরার-নাদালের মতো’

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৯, ১২:৪৬আপডেট : ০৪ মে ২০১৯, ১২:৫৭

‘মেসি-রোনালদোর দ্বৈরথ ফেদেরার-নাদালের মতো’ সময়ের সেরা দুই ফুটবলারের দ্বৈরথকে টেনিসের দুই কিংবদন্তি রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সঙ্গে তুলনা করেছেন জুভেন্টাস ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি।

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে জোড়া গোল করে ক্লাব ক্যারিয়ারে ৬০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। বুধবার রাতে আর্জেন্টাইন তারকা গোলসংখ্যায় ধরে ফেলেন প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোকে। একদিন পরই পর্তুগিজ তারকা তাকে পেছনে ফেলে দিয়েছেন তোরিনোর বিপক্ষে লক্ষ্যভেদ করে। জুভেন্টাস অধিনায়ক কিয়েল্লিনি নিজেকে সৌভগ্যবান মনে করছেন এই ভেবে, ‘তাদের সময়ে জন্ম নিয়ে।’

রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ায় মেসির সঙ্গে দ্বৈরথটা আগের মতো আর নেই। তবে গোলসংখ্যায় তাদের প্রতিদ্বন্দ্বিতা তো থামার নয়। ক্লাব ক্যারিয়ারে ৬০০তম গোল পূরণ করেছিলেন সাবেক রিয়াল তারকা আগেই। সামান্য পিছিয়ে থাকা মেসি লিভারপুলের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে জোড়া লক্ষ্যভেদ করে স্পর্শ করেছেন মাইলফলকটি।

টেনিস ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা তাদের এই দ্বৈরথকে টেনিসের ফেদেরার ও নাদালের সঙ্গে তুলনা করেছেন কিয়েল্লিনি। গ্র্যান্ড স্লাম সংখ্যায় ফেদেরার এগিয়ে থামলেও তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নাদাল। ফেদেরারের ২০ শিরোপার বিপরীতে নাদালের গ্র্যান্ড স্লাম সংখ্যা ১৭। স্কাই ইতালিয়ায় জুভেন্টাস ডিফেন্ডার বলেছেন, ‘আমরা ভাগ্যবান, কারণ মেসি ও রোনালদোর সময়ে আমরা বাস করছি।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমরা তাদের ফেদেরার ও নাদালের সঙ্গে তুলনা করতে পারি। আজ যদি ক্রিস্তিয়ানো রোনালদো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী (ফুটবলার) হয়,  তো পরের দিনই হবে মেসি। তবে সত্য হলো, ওরা দুজন একেবারে অন্য ধাঁচের, যারা এই খেলাটি অন্য মাত্রায় নিয়ে গেছে।’

শুক্রবার রাতে তোরিনোর বিপক্ষে গোল করে জুভেন্টাসকে রক্ষা করেছেন রোনালদো। পিছিয়ে পড়া ইতালিয়ান চ্যাম্পিয়নরা শেষ মুহূর্তে ড্র নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগিজ উইঙ্গারের সৌজন্যে। আর ওই গোলটাকেই ক্লাব ক্যারিয়ারে রোনালদোর তার গোলসংখ্যা নিয়ে গেছেন ৬০১-এ। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান