তিন মিটার এগিয়ে ফ্রি কিক নিয়েছিলেন মেসি!

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৯, ১৯:৪১আপডেট : ০৫ মে ২০১৯, ১৭:৩৩

লাল পয়েন্টে মেসি ফাউল হন

গত বুধবার লিওনেল মেসি তার ক্লাব ক্যারিয়ারের ৬০০তম গোল করেন চোখ ধাঁধানো এক ফ্রি কিকে। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে করা ওই গোলটি নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। শীর্ষস্থানীয় স্প্যানিশ মিডিয়া মার্কা জানায়, ৩ মিটার এগিয়ে নিয়ে ফ্রি কিক করেছিলেন বার্সা অধিনায়ক!

৮১ মিনিটে বক্সের বেশ দূরে ফ্যাবিনিয়োর ফাউলের শিকার হন মেসি। গোলপোস্টের ৩০ গজ দূর থেকে ফ্রি কিক নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার বাঁ পায়ের ভাসিয়ে দেওয়া শট লিভারপুল রক্ষণদেয়ালের উপর দিয়ে একটু বাঁক খেয়ে গোলপোস্টের কোনা দিয়ে জালে জড়ায়। তার এই দ্বিতীয় গোলে ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সা।

কিন্তু এই গোল প্রশ্নবিদ্ধ হয়েছে লিভারপুলের ভক্তদের কাছে। তাদের দাবি, বল দখলে রাখতে ফ্যাবিনিয়োকে আগে হালকা ঘুষি মারেন মেসি। এই গোল বাতিলের জন্য পিটিশনও করেছে তারা, যাতে স্বাক্ষর পড়েছে ১০ হাজারের বেশি। সবশেষ মার্কা মেসির তিন মিটার চুরির রিপোর্ট করে হয়তো আরও তাতিয়ে দিলো ইংলিশ ক্লাবটির ভক্তদের।

মার্কা ছবি দিয়ে দেখিয়েছে, যেখানে মেসি ফাউল হয়েছিলেন তার থেকে খানিকটা এগিয়ে ফ্রি কিক নেওয়া হয়েছে। রেফারি বিওর্ন কাইপার্স অবশ্য বিষয়টি খেয়াল করেননি।

মেসি ফ্রি কিক নেন পয়েন্ট থেকে বেশ এগিয়ে গিয়ে

/এফএইচএম/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের