প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ৩০৮ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৯, ২১:১৩ আপডেট : ০৫ মে ২০১৯, ২১:৫৭

বাংলাদেশকে টার্গেট দিয়ে মাঠ ছাড়ছে আয়ারল্যান্ড উলভস দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে বল হাতে বলার মতো পারফর্ম করেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। কিন্তু আয়ারল্যান্ড উলভস বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশকে। ৮ উইকেটে ৩০৭ রান করেছে স্বাগতিকরা।

ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাবের মাঠে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিকরা। জেমস ম্যাককলামের সেঞ্চুরি ও সিমি সিংয়ের হাফসেঞ্চুরিতে বোর্ডে বড় স্কোর জমা করে আইরিশরা।

দলীয় ৩৩ রানে জ্যাক টেক্টরকে (১৫) মাহমুদউল্লাহর ক্যাচ বানান রুবেল হোসেন। এরপর জেমস শ্যানন ১৮ রানে সাকিবের শিকার হন। এরপর ম্যাককলাম ও সিমির ১২৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় উলভস। ১০৯ বলে ১৫ চার ও ১ ছয়ে ১০২ রান করে রুবেলের দ্বিতীয় শিকার হন ম্যাককলাম।

সিমিকে ৯ রানের জন্য আক্ষেপে পোড়ান তাসকিন। ৯৫ বলে ৬ চার ও ২ ছয়ে ৯১ রানে আউট হন স্বাগতিক ব্যাটসম্যান। বিশ্বকাপ দলে উপেক্ষিত থাকা তাসকিন আরও দুটি উইকেট নিয়ে উলভসের রানের গতিরোধ করেন। তবে টাইরন কেন ও ক্রেইগ ইয়াংয়ের ছোট ঝড়ে তিনশ ছাড়ায় স্বাগতিকরা।

টাইরন ১৩ বলে ২৭ আর ইয়াং ৩ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে সেরা বোলিং করেন তাসকিন। ১০ ওভারে ৬৬ রান দিয়ে ৩ উইকেট নেন এই ডানহাতি পেসার। দুটি পান রুবেল। অন্যদের তুলনায় কম রান দিয়েছেন সাকিব। ১০ ওভারে ৩০ রান দেন এক মেডেনে, নেন একটি উইকেট। তার সমান উইকেট পান মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজা।

/এফএইচএম/
সম্পর্কিত
বল টেম্পারিং বিতর্কে খাজার দাবি উড়িয়ে দিলেন স্টার্ক
লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৬ বছর, সাফল্যের পাল্লা কতটা ভারী?
সর্বশেষ খবর
জয় গোস্বামীর জন্মদিন ও একটি পুস্তিকার জন্মবৃত্তান্ত
জয় গোস্বামীর জন্মদিন ও একটি পুস্তিকার জন্মবৃত্তান্ত
শীর্ষ বিশ্বনেতাদের ছাড়াই শুরু হলো জলবায়ু সম্মেলন, সফলতা পাবে কতটুকু?
শীর্ষ বিশ্বনেতাদের ছাড়াই শুরু হলো জলবায়ু সম্মেলন, সফলতা পাবে কতটুকু?
সিঙ্গাপুরে জব্দ বিলাসবহুল প্রমোদতরি ‘দ্য ওডিসি’
সিঙ্গাপুরে জব্দ বিলাসবহুল প্রমোদতরি ‘দ্য ওডিসি’
শ্রীলঙ্কাকে সমীহ করছেন হামজা, তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী
শ্রীলঙ্কাকে সমীহ করছেন হামজা, তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন