লা লিগায় ধারাভাষ্যের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৯, ২১:৫৭আপডেট : ০৭ মে ২০১৯, ২২:০১

জামাল ভূঁইয়া স্প্যানিশ লা লিগায় ধারাভাষ্যের আমন্ত্রণ পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আগামী ১৮ মে স্প্যানিশ লিগের একটি ম্যাচে তাকে ধারাভাষ্যের প্রস্তাব দিয়েছে দুবাই ভিত্তিক বিইএন স্পোর্টস। ধারাভাষ্য বক্সে তার সঙ্গে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীর থাকার কথা।

এমন প্রস্তাব পেয়ে জামাল উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘এই প্রস্তাব পেয়ে আমি বেশ অবাক হয়েছি। কিছুদিন আগে লা লিগার ফেসবুক পেজে লাইভ আলোচনায় অংশ নিয়েছিলাম। এবার ধারাভাষ্যের সুযোগ পেয়েছি। সুযোগটা পেয়ে আমি দারুণ খুশি। লা লিগায় ধারাভাষ্য দেওয়া অনেক বড় ব্যাপার। এটা শুধু আমার জন্য নয়, বাংলাদেশের জন্যও গর্বের বিষয়। আমি দুবাই যেতে ভীষণ আগ্রহী।’

তবে একটা সমস্যা আছে। প্রিমিয়ার ফুটবল লিগে ১৬ ও ২১ মে সাইফ স্পোর্টিং ক্লাবের জার্সিতে মাঠে নামতে হবে জামালকে। মাঝের সময়ে দুবাই যাওয়ার অনুমতি পাবেন কিনা জানেন না তিনি। তবে দেশের অন্যতম সেরা মিডফিল্ডার আশাবাদী, ‘ওরা আমাকে দুই দিন ধারাভাষ্যের আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু আমি বলেছি একদিনের বেশি পারবো না। আমি এখন ক্লাবের অনুমতির অপেক্ষায় আছি।’

এ ব্যাপারে সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দীন চৌধুরীর বক্তব্য, ‘এসব বিষয়ে আমরা সরাসরি হস্তক্ষেপ করি না। কোচই এসব দেখে থাকেন। কোচ যদি জামালকে দুবাই যাওয়ার অনুমতি দেন তাহলে আমাদের কোনও সমস্যা নেই।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ