কোচের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না বার্সা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০১৯, ১৪:৪৪আপডেট : ০৮ মে ২০১৯, ১৬:০৬

হতাশ ভালভারদে কোপা দেল রে ফাইনালেই এখন সব মনোযোগ বার্সেলোনার। কোচের ভবিষ্যৎ নিয়ে এখন ভাবতে চায় না তারা। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে বিদায়ের দুঃখ ভুলে এখন আবার উঠে দাঁড়াতে চায় কাতালান জায়ান্টরা।

কোচ এর্নেস্তো ভালভারদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার ইচ্ছা এখন নেই বার্সা প্রেসিডেন্ট হোসেপ  মারিয়া বার্তোমেউর। লা লিগা চ্যাম্পিয়নরা সেমিফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলের কাছে হেরেছে ৪-০ গোলে। তাতে প্রথম লেগ ৩-০ গোলে জিতেও গতবারের মতো এবার বিদায় নিলো বার্সা। গত বছর রোমার বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল তারা, কিন্তু ইতালিয়ানদের মাঠে হেরে যায় ৩-০ গোলে।

আরেকবার স্বপ্নভঙ্গের কষ্ট বার্সার মনে। কিন্তু সামনের দিকে তাকাতে চান বার্তোমেউ। আগামী ২৫ মে কোপা দেল রে ফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে তারা। ঘরোয়া দ্বিমুকুট জয়ের হাতছানি তাদের সামনে। তাই ভালভারদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার সময় এখন নয় মনে করেন বার্সা প্রেসিডেন্ট, ‘বিদায়ের কারণে আমাদের মেজাজ খুব খারাপ হয়ে আছে। কিন্তু আমাদের প্রাণশক্তি আবার ফিরিয়ে আনতে হবে। কারণ সামনে কোপা দেল রে ফাইনাল। প্রত্যেকের জন্য কঠিন দিন কাটতে যাচ্ছে, কিন্তু আমাদের উঠে দাঁড়াতে হবে।’

বার্তোমেউ আরও বলেছেন, ‘নিজেদের যাচাই করতে হবে এখন এবং কারণটা কী বুঝতে চেষ্টা করতে হবে। তিন সপ্তাহের মধ্যে কোপা দেল রে ফাইনাল খেলতে হবে। গত বছর রোমেও একই ঘটনা ঘটেছিল, এটা ছিল ব্যাখ্যাতীত। এখন আমাদের মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠতে হবে এবং বার্সার সব ভক্তদের কাছে ক্ষমা চাইতে হবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান