ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছে না লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০১৯, ১৮:৪৭আপডেট : ০৮ মে ২০১৯, ১৮:৪৭

ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছে না লিভারপুল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছে লিভারপুল। রিয়াল মাদ্রিদের কাছে গতবার শিরোপা হারানোর দুঃখ ভোলার সুযোগ তাদের সামনে। কিন্তু এবার ফাইনালে তাদের সামনে কারা, সেটা এখনও চূড়ান্ত হয়নি। বার্সেলোনাকে উড়িয়ে দেওয়ার পর এনিয়ে দুশ্চিন্তা করছে না গতবারের রানার্স-আপরা।

লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক দৃঢ়কণ্ঠে বলেছেন, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে যে কারও মুখোমুখি হতে প্রস্তুত তারা। ৩-০ গোলে হারের পর সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলের জয়ে রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফন ডাইক। তার বিশ্বাস, ফাইনালেও রক্ষণ একইভাবে থামিয়ে দিবে যেই আসুক না কেন।

আগামী ১ জুন ওয়ান্দা মেত্রোপলিতানোতে লিভারপুলের বিপক্ষে মুখোমুখি হবে আয়াক্স কিংবা টটেনহাম হটস্পার। বুধবার রাতে দ্বিতীয় লেগে স্পারদের ঘরের মাঠে স্বাগত জানাবে ১-০ গোলে এগিয়ে থাকা ডাচ ক্লাব। এবারের টুর্নামেন্টে দারুণ সব চমক দেখিয়ে রূপকথা লিখে যাচ্ছে তারা।

লিভারপুলের সেন্টার ব্যাক বলেছেন, ‘প্রত্যেকটা মুহূর্তে আমাদের মধ্যে একটা অনুভূতি তৈরি হয়েছে (আমরা যে কাউকে হারাতে পারি), যখনই আমরা মাঠে নামবো। আমরা কাউকে হারাতে পারবো না মনে করে মাঠে নামতে যাচ্ছি না। দুই দলের জন্যই এই ম্যাচ (বুধবার) কঠিন হতে যাচ্ছে। আমরা দেখতে চাই কে মাদ্রিদে আসবে এবং আমরা প্রস্তুতি নিবো।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান