সুয়ারেসের মৌসুম শেষ

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০১৯, ১৪:১২আপডেট : ১০ মে ২০১৯, ১৪:২১

লুই সুয়ারেস ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে লুই সুয়ারেসকে। তাতে কোপা দেল রে ফাইনাল সহ এই মৌসুমের বাকি তিন ম্যাচে খেলা হচ্ছে না বার্সেলোনা ফরোয়ার্ডের।

বার্সেলোনা নিশ্চিত করেছে, হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে সুয়ারেসকে। অন্তত দেড় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। লা লিগায় গেতাফে ও এইবারের বিপক্ষে শেষ দুটি ম্যাচ খেলতে পারবেন না উরুগুয়ান স্ট্রাইকার।

ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘সিনিয়র দলের খেলোয়াড় লুই সুয়ারেসের ডান হাঁটুতে একটি অস্ত্রোপচার লাগবে। সম্ভবত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাতে মৌসুমের শেষ তিন ম্যাচ খেলা হবে না তার। কোপা দেল রে ফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে এবং লা লিগার শেষ দুটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। ’

জানা গেছে, অস্ত্রোপচার করালে ছয় সপ্তাহ লাগবে অনুশীলনে ফিরতে। ২৫ মে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার ফাইনাল। অর্থাৎ, এই ম্যাচে খেলা হচ্ছে না তার। ভ্যালেন্সিয়াকে হারালে নিজেদের ইতিহাসে নবম ঘরোয়া ‘দ্বিমুকুট’ পাবে কাতালানরা, আর প্রথম দল হিসেবে টানা পঞ্চমবার স্প্যানিশ কাপের চ্যাম্পিয়ন হবে তারা।

সুয়ারেসের অস্ত্রোপচার করানোর খবর জানানো হয়েছে উরুগুয়েকেও। আগামী জুনের কোপা আমেরিকায় এর প্রভাব পড়তে পারে এমন সংশয় তাদের। ১৬ জুন ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে উরুগুয়ে। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের