শেষ ম্যাচের চাপ নিয়ে ভাবছেন না গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০১৯, ২০:৩৬আপডেট : ১১ মে ২০১৯, ২০:৪৯

পেপ গার্দিওলা ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের মাঠে জিতলেই ক্লাব ইতিহাসে প্রথমবার টানা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবে ম্যানচেস্টার সিটি। কোচ পেপ গার্দিওলা চান, মৌসুমের এই শেষ ম্যাচে বিচলিত থাকুক তার খেলোয়াড়রা। শিরোপা জয়ের এই চাপকে ভালো চোখে দেখছেন স্প্যানিশ কোচ।

এক পয়েন্টে এগিয়ে থেকে রবিবার ব্রাইটনের মাঠে নামবে ম্যানসিটি। তাদের পরে থাকা লিভারপুল ঘরের মাঠে খেলবে উলভসকে। সিটিজেনদের একটি হোঁচটে সব ওলট পালট হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে তাই প্রত্যাশার চাপ ঘিরে ধরেছে তাদের। কিন্তু এখান থেকেই ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন গার্দিওলা।

স্কাই স্পোর্টসকে ৪৮ বছর বয়সী কোচ বলেছেন, ‘চাপ আছে কিন্তু এটা দারুণ। আমরা অনন্য একটা কিছুর জন্য খেলতে যাচ্ছি, প্রিমিয়ার লিগ জিততে যাচ্ছি। জীবনে একবার এটা জেতাই কঠিন, সেখানে টানা দুইবার। খেলোয়াড়দের অবশ্যই চাপ অনুভব করতে হবে, বিচলিত থাকতে হবে, তাদের বুঝতে হবে যে এটা কঠিন। কিন্তু যখন এটা হবে, তখন সুন্দর কিছু হবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী