ব্রাইটনের মাঠে ম্যানসিটির হোঁচটের আশায় ক্লপ

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০১৯, ২২:৫০আপডেট : ১১ মে ২০১৯, ২২:৫০

ইয়ুর্গেন ক্লপ টানটান উত্তেজনায় প্রিমিয়ার লিগের পর্দা নামছে রবিবার। পাঁচ বছর পর মৌসুমের শেষ দিনে চূড়ান্ত হবে কার হাতে উঠছে শিরোপা। মাত্র এক পয়েন্টের ব্যবধানে এই লড়াইয়ে আছে ম্যানসিটি ও লিভারপুল। ব্রাইটনের মাঠে লড়বে শীর্ষে থাকা ম্যানসিটি, আর উলভসকে স্বাগত জানাবে লিভারপুল। শেষ দিন নিজেদের জয়ের পাশাপাশি লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের আশা, ব্রাইটন চমকে দিবে ম্যানসিটিকে।

তিন দশকে প্রথমবার শিরোপার স্বাদ পেতে মৌসুমের শেষ ম্যাচে উলভসের বিপক্ষে জিততেই হবে লিভারপুলকে। একই সঙ্গে তারা তাকিয়ে থাকবে ব্রাইটনের মাঠে। ১৭ নম্বরে থাকা প্রতিপক্ষের মাঠে ম্যানসিটি পয়েন্ট হারালে তখন চ্যাম্পিয়ন হবে অল রেডরা।

গার্দিওলার হাতেই শিরোপা দেখছে বাজিকররা। কিন্তু ক্লপের বিশ্বাস, সিটির প্রতিপক্ষ ভালো একটা ম্যাচ উপহার দিবে তাদের সমর্থকদের। এখনই কোনও কিছু নিশ্চিত নয়, দৃঢ় কণ্ঠে বললেন লিভারপুল কোচ। এই মৌসুমে ম্যানসিটির পারফরম্যান্স নিয়ে তিনি সংক্ষেপে বলেছেন, ‘অবিশ্বাস্য একটা মৌসুমের জন্য তাদের অভিনন্দন, সত্যিই দারুণ। তাছাড়া আমাদের মুখোমুখি লড়াইও ছিল হাড্ডাহাড্ডি।’

শিরোপার জন্য এমন লড়াই প্রত্যাশিত ছিল ক্লপের কাছে, ‘কয়েক ইঞ্চি দূরত্বে শিরোপা চূড়ান্ত হবে। অনেক আগেই আমরা এটা মেনে নিয়েছিলাম। আমরা এটা জিততে চেয়েছিলাম কিন্তু এখন দেখতে হবে ব্রাইটন কী করছে।’

ব্রাইটনের কাছে চমক দেখার আশা লিভারপুল কোচের, ‘প্রত্যেকে মনে করছে আমরা উলভসকে হারাবো এবং সেটাই মনে হচ্ছে। তাছাড়া প্রত্যেকে শতভাগ নিশ্চিত সিটি হারাবে ব্রাইটনকে। কিন্তু আমার মনে হয় তারা এরই মধ্যে তাদের সামর্থ্য দেখিয়ে দিয়েছে আর্সেনালের মাঠে (এমিরেটসে ১-১ গোলের ড্র)। ওই ফল ছিল দারুণ। আর এখন কোনও চাপ ছাড়াই ব্রাইটন ভালো ফুটবল খেলতে পারে। সিটির সম্পর্কে জানে তারা এবং তাদের প্রতিহত করতে হবে। এটাই ফুটবল। এখন আমি কেবল একটা ব্যাপারই চিন্তা করছি, উলভসের বিপক্ষে আমরা কী করতে পারি। কোনও কিছুই নিশ্চিত নয়।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের