প্রিমিয়ার লিগের ‘ক্ষতিপূরণ’ চ্যাম্পিয়নস লিগ!

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৯, ১৯:৪৩আপডেট : ১৪ মে ২০১৯, ১৯:৪৬

লিভারপুল মিডফিল্ডার জেমস মিলনার একই হতাশার গল্প। প্রিমিয়ার লিগের শিরোপার কাছে গিয়েও লিভারপুল জিততে পারেনি। তবে চ্যাম্পিয়নস লিগ জিতে সেই আক্ষেপটা দূর করার সুযোগ আছে অলরেডদের। দলটির মিডফিল্ডার জেমস মিলনার মনে করছেন, লিগ জিততে না পারার ‘ক্ষতিপূরণ’ হতে পারে চ্যাম্পিয়নস লিগ।

১ পয়েন্টের জন্য প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হয়নি লিভারপুলের। তাদের পেছনে ফেলে ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ঘরোয়া ফুটবলে হতাশা সঙ্গী হলেও ইউরোপিয়ান মঞ্চে শিরোপা জেতার সুযোগ এখনও আছে লিভারপুলের।

রুপকথার জন্ম দিয়ে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইয়ুর্গেন ক্লপের দল। ১ জুন শিরোপা নির্ধারণী মঞ্চে টটেনহামকে হারিয়ে লিগ শিরোপা হারানোর জ্বালা জুড়াতে চায় তারা।

লিভারপুলের ওয়েবসাইটে মিলনার বলেছেন, ‘মৌসুম শুরুর আগে মনে হতেই পারে ৩৮ ম্যাচের মধ্যে ৩০টি জিতলেই তো শিরোপা জেতা সম্ভব। কিন্তু ম্যানচেস্টার সিটি দেখিয়েছে তারা কতটা দুর্দান্ত দল। বিষয়টা সত্যি (আমাদের জন্য) হতাশার।’

লিগ শিরোপা জিততে না পারার হতাশা দূর করতে চান তিনি চ্যাম্পিয়নস লিগ জিতে। টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করায় ইউরোপিয়ান প্রতিযোগিতাটির শিরোপা দাবিদারও নিজেদের মনে করছেন ৩৩ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার, ‘আমরা যা পেয়েছি, তার জন্য গর্ব করতেই পারি। লিগ শিরোপা জেতা হয়নি, তবে আগের সপ্তাহে (বার্সেলোনাকে হারানোর পর) আমাদের আরেকটা সুযোগ তৈরি হয়েছে। যেটা দিয়ে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমরা এটার দাবিদারও।’

গত বছরের চ্যাম্পিয়নস লিগেও ফাইনালে উঠেছিল লিভারপুল। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। সেই ক্ষতে প্রলেপ দিতে টটেনহামকে হারাতে হবে অলরেডদের। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান