আবারও প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০১৯, ১৬:৩২আপডেট : ১৫ মে ২০১৯, ১৬:৩২

বর্ষসেরা কোচের পুরস্কার হাতে পেপ গার্দিওলা গত প্রিমিয়ার লিগ মৌসুমে রেকর্ড ১০০ পয়েন্ট অর্জন করে শিরোপা জিতেছিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এবারও দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হলো তার দল। এরই স্বীকৃতি পেলেন টানা দ্বিতীয়বার প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ হয়ে।

লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন (এলএমএ) বর্ষসেরা কোচ হিসেবে গার্দিওলার নাম ঘোষণা করেছে। অ্যালেক্স ফার্গুসন ও হোসে মরিনহোর পর তৃতীয় কোচ হিসেবে প্রিমিয়ার লিগে টানা দুইবার শিরোপা জিতলেন এই স্প্যানিশ।

লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ, টটেনহামের মাউরিসিও পোচেত্তিনো ও উলভসের নুনো এসপিরিতো সান্তোকে হারিয়ে এই পুরস্কার জিতেছেন ৪৮ বছর বয়সী কোচ। অ্যাওয়ার্ড হাতে গার্দিওলা বলেছেন, ‘এই পুরস্কার পাওয়া সম্মানের। খেলোয়াড়দের সঙ্গে এটা ভাগ করতে চাই কারণ তারাই সবকিছুর করেছে, আমার স্টাফদের সঙ্গেও। কারণ আমরা প্রিমিয়ার লিগের সব কোচদের বিপক্ষে অনেক লড়াই করেছি, বিশেষ করে ইয়ুর্গেন ক্লপ যিনি শেষ পর্যন্ত এই শিরোপার দাবিদার ছিলেন।’

এই মৌসুমে আরও একটি শিরোপা জিততে পারেন গার্দিওলা। শনিবার এফএ কাপ ফাইনালে তারা খেলবে ওয়াটফোর্ডের বিপক্ষে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ