আরও এক বছর ফুটবল দলের কোচ জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৯, ২১:০৩আপডেট : ২০ মে ২০১৯, ২২:০৩

জেমি ডে’র ওপরেই আস্থা রাখছে ফুটবল ফেডারেশন এ বছরের মে পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন জেমি ডে। জাতীয় দলের সাফল্যের কারণে এই ইংলিশ কোচের সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাফুফে।

সোমবার ইংল্যান্ড থেকে বাংলা ট্রিবিউনকে সুখবরটা দিয়ে জেমি বলেছেন, ‘দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়েছে। ২৩ মে ঢাকায় যাচ্ছি। পরদিন ১০ দিনের ক্যাম্প করতে ব্যাংককে যাবো আমরা।’

জাতীয় দলের সামনে এখন ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের মিশন। প্রাক বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস। ৬ ও ১১ জুন অ্যাওয়ে ও হোম ম্যাচে লাওসের বাধা পেরোতে পারলে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পাবে লাল-সবুজ দল।

জেমি ডে জানিয়েছেন, ‘লাওস ম্যাচের জন্য ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছি। এই দল নিয়েই ব্যাংককে যাবো আমরা। সেখানে ছেলেরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। আশা করি, লাওস থেকে ইতিবাচক ফল নিয়ে ফিরতে পারবো।’

ব্যাংকক থেকেই ৩ জুন লাওসে যাবে জাতীয় দল। তার তিন দিন পরই প্রাক বাছাই পর্বের প্রথম ম্যাচ।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী