চেলসি ছেড়ে নতুন চ্যালেঞ্জের খোঁজে হ্যাজার্ড!

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০১৯, ১২:৪২আপডেট : ৩০ মে ২০১৯, ১২:৪২

ট্রফি হাতে এডেন হ্যাজার্ড চেলসির হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন এডেন হ্যাজার্ড! ইউরোপা লিগ ফাইনালে আর্সেনালকে ৪-১ গোলে হারানোর পর এমন ইঙ্গিতই দিলেন বেলজিয়ান ফরোয়ার্ড।

রিয়াল মাদ্রিদে হ্যাজার্ডের যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। জোড়া গোলে দলের ইউরোপা লিগ জয়ে অবদান রাখার পর ২৮ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘আমি মনে করছি এটাই শেষ ম্যাচ। কিন্তু ফুটবলে কী হয় কেউ জানে না।’ কোচ মাউরিসিও সারি তার সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছেন, ‘আমি জানি সে চলে যেতে চায় এবং তার সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা আছে।’

বাকুর এই ফাইনালই যদি হয় হ্যাজার্ডের শেষ ম্যাচ, তাহলে চেলসির সঙ্গে তার ৭ বছরের সম্পর্ক শেষ হতে যাচ্ছে। লিঁল থেকে ৩২ মিলিয়ন পাউন্ডে স্ট্যামফোর্ড ব্রিজে আসেন তিনি। ব্লুদের হয়ে ৩৫২ ম্যাচ খেলেছেন, ফাইনালে তার করা গোল সহ এই ক্লাবের জার্সিতে প্রতিপক্ষের জালে বল জড়ান ১১০ বার।

ভবিষ্যৎ নিয়ে হ্যাজার্ড বলেছেন, ‘কয়েক দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিবো, আমার মনে কেবল একটাই ভাবনা ছিল- ফাইনাল। সম্ভবত এখন নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময়। প্রিমিয়ার লিগে খেলা ছিল আমার স্বপ্ন এবং অন্যতম বড় ক্লাবের হয়ে আমি সেটা খেলেছি।’

চেলসিকে ২০১৫ সালে লিগ শিরোপা জেতানোর পথে ১৪ গোল করে পিএফএ বর্ষসেরা হয়েছিলেন হ্যাজার্ড। দুই বছর পর শিরোপা পুনরুদ্ধারে ১৬টি গোল করেন তিনি। চেলসির জার্সিতে বুধবারের ট্রফিটি ছিল ইউরোপা লিগে তার দ্বিতীয়। ২০১৩ সালে প্রথম ইউরোপা লিগ জয়ের দিনে ফাইনালে না থেকেও পদক ঝুলেছিল তার গলায়। তবে এবার দলকে জিতিয়েই শিরোপা উৎসব করলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন