শঙ্কা কাটিয়ে ব্রাজিলের অনুশীলনে ফিরলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০১৯, ১৪:৪৭আপডেট : ০১ জুন ২০১৯, ১৪:৪৮

অনুশীলনে ফিরেছেন নেইমার কোপা আমেরিকা শুরু হতে দেরি নেই খুব একটা। ১৪ জুন শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের আগে নেইমারের চোট শঙ্কার কালো মেঘ জমায় ব্রাজিলের আকাশে। তবে সব শঙ্কা দূর করে আবার সেলেসাওদের অনুশীলনে ফিরেছেন এই ফরোয়ার্ড।

চোট পিছু ছাড়ছে না নেইমারের। এবারের মৌসুমেও লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। তিন দিন আগে অনুশীলনের সময় যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড, তখন তাকে নিয়ে আবারও জন্ম নেয় শঙ্কা। যদিও হাঁটুর চোটটা খুব একটা গুরুতর নয়, শুক্রবার আবার অনুশীলনে যোগ দিয়েছেন প্যারিস সেন্ত জার্মেই তারকা।

এবারের কোপা আমেরিকার আসর বসছে ব্রাজিলে। ২০০৭ সালের পর প্রথমবার শিরোপা জেতার স্বপ্ন দেখছে ব্রাজিলিয়ানরা নেইমারকে ঘিরে। এই মিশনে নামার আগে বুধবার কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর হন্ডুরাসের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলে ১৪ জুন কোপা মিশন শুরু করবে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘এ’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পেরু।

এই মুহূর্তে নেইমার ব্রাজিলের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। ৬০ গোল করা এই ফরোয়ার্ডের উপরে আছেন কেবল পেলে (৭৭) ও রোনালদো (৬২)।

এবারের ফরাসি লিগ ওয়ানে ১৫ গোল করে স্কোরিং তালিকায় পঞ্চম হয়েছেন নেইমার। যদিও লম্বা সময় মাঠের বাইরে থাকার কারণে গোল সংখ্যা বাড়াতে পারেননি পিএসজি তারকা। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড এবার লিগ ওয়ানের শিরোপা জিতলেও আরেকবার চ্যাম্পিয়নস লিগে সঙ্গী হয়েছে ব্যর্থতা। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী