বাজেটে ফুটবলের জন্য ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ১৭:৫৮আপডেট : ১৩ জুন ২০১৯, ১৮:০২

বাজেটে ফুটবলের জন্য ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ফুটবলের উন্নয়নের জন্য ২০ কোটি টাকা ‘বিশেষ’ বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী প্রস্তাব রেখে বলেছেন, ‘দেশব্যাপী ক্রীড়া ও সংস্কৃতি অবকাঠামোর উন্নয়ন এবং জাতীয় ও জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রকার প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজনে সরকার ভূমিকা রেখে চলেছে। বিভিন্ন খেলায় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুকূলে ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করছি।’

বাজেট ঘোষণার আগে বাফুফে সরকারের কাছে চেয়েছিলো ৩০ কোটি টাকা। এরপরও ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব শুনে সন্তুষ্ট বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘আমার ব্যক্তিগত মত হলো, সরকার থেকে এই টাকা বরাদ্দ পেলে জেলার ফুটবলের উন্নয়নের পেছনে ব্যয় করব। এছাড়া পেশাদার ক্লাবগুলোর বাইরে যারা আছে, সেই ক্লাবগুলোর জন্য বরাদ্দ রাখব।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম