বয়সভিত্তিক ফুটবলেও ব্রিটিশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ২০:৩৯আপডেট : ১৩ জুন ২০১৯, ২০:৩৯

বাংলাদেশের ফুটবলে যোগ হলো আরও দুই ব্রিটিশ কোচ বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ এখন ব্রিটিশ কোচদের হাতে। আগে থেকেই টেকিনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন পল থমাস স্মলি। এরপর জাতীয় দলের কোচ হয়েছেন জেমি ডে। সহকারী হিসেবে আছেন স্টুয়ার্ট ওয়াটকিস ও গোলরক্ষক কোচ রবার্ট মিমস। এবার বাফুফের একাডেমির জন্য আরও দুই ব্রিটিশকে উড়িয়ে আনা হয়েছে।

যাদের একজন হলেন অ্যান্ড্রু পিটার টার্নার, অন্যজন রবার্ট রাইলস। পিটার টার্নার সামলাবেন একাডেমির অনূর্ধ্ব ১৫ ও ১৬ দল। আর রাইলস কাজ করবেন একাডেমির সহকারী কোচ হিসেবে। ঢাকার ফর্টিজ গ্রাউন্ডের একাডেমির জন্য এই ব্রিটিশদের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করা হয়েছে। বাফুফে মূলত সাফ অনূর্ধ্ব-১৫ ও ১৮ এবং এএফসি অনূর্ধ্ব-১৬ ও ১৯ ফুটবলের জন্য নতুন তাদের নিয়োগ দিয়েছে। চারটি প্রতিযোগিতাই হবে এই বছর।

একাডেমিতে এখন ফুটবলারের সংখ্যা ৬১। অনূর্ধ্ব-১৫ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের বিভক্ত করে ব্রিটিশ কোচরা দেখভাল করবেন। এর মধ্যে স্টুয়ার্ট ওয়াটকিস থাকবেন অনূর্ধ্ব-১৮ ও ১৯ বয়সীদের নিয়ে। আর পিটার টার্নারের হাতে থাকছে অনূর্ধ্ব-১৫ ও ১৬ দল। রবার্ট মিমস গোলরক্ষক কোচ, আর রবার্ট রাইলস থাকবেন সহকারী কোচের ভূমিকায়।

একাডেমিতে ব্রিটিশ কোচ নিয়োগের বিষয়ে টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর পল স্মলি বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা বিশেষজ্ঞ কোচ হিসেবে ব্রিটিশ কোচদের  এনেছি। যোগ্য হিসেবেই আনা হয়েছে তাদের। আশা করছি তাদের কোচিংয়ে বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে।’

জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে থাকা স্টুয়ার্ট ওয়াটকিস বলেছেন, ‘শেখার কোনও শেষ নেই। বয়সভিত্তিক লেভেলে অনেক কিছু শেখার আছে। প্রয়োজন হলে একাডেমিতে নতুন খেলোয়াড়ও নেওয়া হবে। ছেলেরা যেন ভালো কিছু শিখতে পারে, সেটাই লক্ষ্য।’

টটেনহামে খেলা সাবেক উইঙ্গার এন্ড্রু পিটার টার্নার বাংলাদেশে কোচিং করাতে এসে বেশ খুশি, ‘আমি ইংল্যান্ডে পেশাদার ফুটবলে খেলেছি। মাত্র ১৭ বছর বয়সে প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল। আমি জানি বয়সভিত্তিক লেভেলে কিভাবে কোচিং করাতে হয়, সাফল্য পেতে হয়। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার, যাতে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়া যায়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের