কাতারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৯, ০৩:২৫আপডেট : ২৪ জুন ২০১৯, ০৩:৫৪

কোপা আমেরিকায় টিকে থাকলো মেসির আর্জেন্টিনা সের্হিয়ো আগুয়েরো ও লুতারো মার্তিনেসের গোলে কোপা আমেরিকায় টিকে থাকলো আর্জেন্টিনা। রবিবার ২-০ গোলে কাতারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে গত দুইবারের রানার্স আপরা।

গ্রুপের বাধা পার হতে জিততেই হতো আর্জেন্টিনাকে। কাতারি ডিফেন্ডারের ভুলের মাশুলে শুরুতে এগিয়ে যায় তারা। চতুর্থ মিনিটে বাসাম আল রাউয়ি ভুল করে বক্সের মধ্যে পাস দেন মার্তিনেসকে। ইন্টার মিলান ফরোয়ার্ড সুযোগ হেলায় হারাননি। গোলরক্ষক সাদ আল শিবকে পরাস্ত করেন তিনি।

আর্জেন্টিনাকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন আগুয়েরো। ১২ গজ দূর থেকে নেওয়া তার নিচু শট তাড়াহুড়ো করতে গিয়ে গোলবারের পাশ দিয়ে চলে যায়।

বিরতির পর অন্য রূপ ধারণ করে আর্জেন্টিনা। প্রথমার্ধের চেয়ে ভালো পারফরম্যান্স দেখায় তারা। দ্বিতীয়ার্ধে শুরুর ২০ মিনিটের মধ্যে আগুয়েরোকে দুইবার থামান আল শিব। প্রথমবার বেশ কাছ থেকে দারুণ সেভ করেন কাতার গোলরক্ষক, পরেরবার ম্যানসিটি স্ট্রাইকারের শট ক্রসবারের উপর দিয়ে তুলে দেন।

ম্যাচের শেষ হওয়ার ১৫ মিনিট আগে গোলমুখের কাছ থেকে লিওনেল মেসি সুযোগ তৈরি করেন। কিন্তু তার শট ক্রসবারের অনেক উঁচু দিয়ে মাঠের বাইরে যায়। শেষ পর্যন্ত ৮২ মিনিটে স্বস্তির নিশ্বাস ফেলে আর্জেন্টিনা। আগুয়েরো প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে আল শিবকেও হার মানান।

এই হারে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের কোপা আমেরিকা শেষ হলো। প্যারাগুয়ের সঙ্গে গ্রুপের প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো প্রথমবার এই টুর্নামেন্ট খেলতে আসা দলটির।

কলম্বিয়ার সঙ্গে ‘বি’ গ্রুপের রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী ২৮ জুন রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্স আপ ভেনেজুয়েলা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম