জামাল ভূঁইয়াকে কারণ দর্শানো নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ২১:২৪আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২১:২৬

জামাল ভূঁইয়া গত শনিবার আবাহনী ও সাইফ স্পোর্টিংয়ের লড়াই ছিল উত্তেজনায় ঠাসা। পিছিয়ে পড়েও বড় জয় পেয়েছিল আবাহনী, দুই দলের খেলোয়াড়রা জড়িয়ে পড়েছিল হাতাহাতিতে। ম্যাচের সময়ই দুই দল একটি করে লাল কার্ড দেখে। আর ম্যাচ শেষে তর্কে জড়িয়ে পড়েন সাইফ অধিনায়ক জামাল ভূঁইয়া। লাল কার্ড পান তিনিও, এমন বিতর্কিত আচরণে এবার বাফুফে তাকে কারণ দর্শানো নোটিশ পাঠালো।

ওই ম্যাচে রেফারিকে তিনবার লাল কার্ড বের করতে হয়েছিল। ৫৩ মিনিটে আবাহনীর পক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত গেলে দুই দলের খেলোয়াড়রা আগ্রাসী হয়ে ওঠে। আবাহনীর মাসিহ সাইগানি ও সাইফের ইমেরি বেয়িসেঙ্গেকে মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেন রেফারি। ৪-১ গোলে হারের পর মাথা ঠাণ্ডা রাখতে পারেননি জামাল। ম্যাচ শেষ হওয়ার পর রেফারির সঙ্গে তর্ক করায় লাল কার্ড দেখেন অধিনায়কও। পরে মিডিয়াতেও রেফারিং নিয়ে সমালোচনা করেছেন জাতীয় দলের এই মিডফিল্ডার। ঘটনার তিন দিন পর দেশের শীর্ষ ফুটবল সংস্থা তাকে নোটিশ পাঠালো।

নোটিশের জবাব পাঠাতে হাতে দুই দিন সময় পাচ্ছেন জামাল। আাগমী ২৫ জুলাইয়ের মধ্যে কারণ দেখাতে হবে তাকে।। এনিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জামাল ভূঁইয়া বাফুফের আচরণবিধি ভঙ্গ করেছে। বাফুফের অধীনে কোনও খেলোয়াড় কিংবা কোচ মিডিয়াতে সমালোচনা করতে পারেন না। তাই জামালকে শোকজ করা হয়েছে। তাকে দুইদিন সময় দেওয়া হয়েছে জবাব দেওয়ার জন্য। উত্তর সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিসিপ্লিনারি কমিটি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম