প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৯, ২৩:১১আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১০:৩১

শক্তিশালী ইরান হতে পারে বাংলাদেশের প্রতিপক্ষ আগামী ১০ সেপ্টেম্বর কাতার বিশ্বকাপ বাছাইয়ে ‘নতুন’ অভিযান শুরু বাংলাদেশের। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের আগে একটি ‘প্রস্তুতি’ ম্যাচ খেলবে জেমি ডে’র দল। ওই ম্যাচে প্রতিপক্ষ হতে পারে এশিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী দল ইরান।

আগামী ৪ কিংবা ৫ সেপ্টেম্বর প্রীতি ম্যাচটি হতে পারে কাতারের দোহাতে। এখনও চূড়ান্ত না হলেও দুই ফেডারেশনের মধ্যে আলোচনা চলছে।

বুধবার বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিশ্বকাপ বাছাইয়ের আগে আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলব। দলটি হতে পারে ইরান। তাদের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এখনও খেলার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয়নি।’

জাতীয় দলের কোচ জেমি ডে ইরানের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেছেন, ‘ইরানের বিপক্ষে খেলার সম্ভাবনা আছে। আমি অপেক্ষায় আছি।’

১৯৮৯ সালে ইরানের বিপক্ষে সবশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে দুই লেগেই হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা। প্রথম লেগ ১-০ গোলে হারের পর দ্বিতীয় লেগ হেরেছিল ২-১ ব্যবধানে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী