আর্জেন্টিনার জার্সিতে ৩ মাস নিষিদ্ধ মেসি

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৯, ১০:৩৯আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৬:১৩

আর্জেন্টিনার জার্সিতে ৩ মাস নিষিদ্ধ মেসি বড় শাস্তিরই আভাস ছিল। হলোও তাই। লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাস নিষিদ্ধ হলেন লিওনেল মেসি। অর্থাৎ, সামনের তিন মাস আর্জেন্টিনার জার্সিতে কোনও ম্যাচ খেলতে পারবেন না এই ফরোয়ার্ড।

গত মাসে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ম্যাচে লাল কার্ড দেখেন মেসি। ম্যাচ শেষে নিজের সব রাগ উগরে দিয়ে ‍আর্জেন্টাইন অধিনায়ক বলেছিলেন, ‘ব্রাজিলের জন্য কোপা আমেরিকার কাপটা ‍আগেই ঠিক করা আছে।’ শেষ পর্যন্ত স্বাগতিক ব্রাজিলের ঘরেই উঠেছে শিরোপা।

কোপা আমেরিকার আয়োজক কনমেবল স্বাভাবিকভাবেই বিষয়টি ভালোভাবে নেয়নি। সংস্থাটি থেকে কঠোর শাস্তিরই ইঙ্গিত ছিল। শনিবার লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা মেসিকে তিন মাস নিষিদ্ধ করার সঙ্গে ৫০ হাজার ডলার জরিমানা করেছে। এই শাস্তির বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন ও আপিলের জন্য এক সপ্তাহ সময় পাচ্ছেন মেসি।

আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ হওয়ায় মেসি আর্জেন্টিনার জার্সিতে খেলতে পারবেন না সেপ্টেম্বর ও অক্টোবরের প্রীতি ম্যাচগুলোতে। সামনের দুই মাসে আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে চিলি, মেক্সিকো ও জার্মানির। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের শুরুতেও পাওয়া যাবে না বার্সেলোনা তারকাকে। কারণ চিলির বিপক্ষে লাল কার্ড দেখায় বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে নিষিদ্ধ থাকবেন তিনি। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের মূল পর্বে ওঠার মিশন শুরু হবে ২০২০ সালের মার্চে।

গত কোপা আমেরিকায় মেসির সময়টা একেবারেই ভালো কাটেনি। আর্জেন্টিনাকে তৃতীয় করার পথে মাত্র একবার লক্ষ্যভেদ করতে পেরেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। গ্রুপ পর্বে দুবারের বিশ্বকাপ জয়ীদের শুরুটা হয়েছিল বাজে। দলের খারাপ অবস্থার মধ্যে মাঠ ও রেফারিং নিয়ে প্রায় প্রতি ম্যাচেই আয়োজকদের সমালোচনা করেছেন মেসি।

ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে ‍২-০ গোলে হেরে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যায় আর্জেন্টিনার। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারের পর রেফারিকে ধুয়ে দিয়েছিল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। তবে সবকিছুকে ছাড়িয়ে যায় ‍তার পরের ম্যাচেই চিলির বিপক্ষে স্থান নির্ধারণী খেলায়। ৩৭ মিনিটে চিলির গারি মেদেলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মেসিকে। মেদেলও দেখেন লাল কার্ড।

ম্যাচ শেষে ক্ষুব্ধ মেসি রেফারির পাশাপাশি কনমেবলের কঠোর সমালোচনা করে বলেছিলেন, ‘এই দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আমাদের থাকা উচিত নয়। তারা (কনমেবল) গোটা টুর্নামেন্টেই অসম্মান দেখিয়েছে। দুঃখজনক হলেও সত্যি, দুর্নীতি ও রেফারি মিলিতভাবে লোকজনদের ফুটবল উপভোগ করতে দেয়নি।’

মেসির সরাসরি আক্রমণে বড় শাস্তিই দিয়েছে লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। যাতে বিশ্বকাপ ও কোপা ব্যর্থতার পর নতুন করে দল গঠনে আবারও ধাক্কা খেলো আর্জেন্টিনা। বিবিসি

/কেআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের