বার্সেলোনা ছেড়ে রাশিয়ান ক্লাবে ম্যালকম

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৯, ১৩:৫৫আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৩:৫৮

ম্যালকম মাত্র এক বছর ন্যু ক্যাম্পে থাকার সুযোগ পেলেন ম্যালকম। গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনায় যোগ দিয়ে পরের ট্রান্সফার মৌসুমেই ছেড়ে গেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কাতালান ক্লাব থেকে তিনি যোগ দিয়েছেন রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গে।

৪০ মিলিয়ন ইউরোতে ন্যু ক্যাম্প ছেড়ে জেনিতে যোগ দিয়েছেন ম্যালকম। পাঁচ বছরের চুক্তিতে আনুষঙ্গিক আরও ৫ মিলিয়ন ইউরো পাবে বার্সেলোনা। গত গ্রীষ্মের দলবদলে ফরাসি ক্লাব বোর্দু থেকে ৪১ ‍মিলিয়ন ইউরোতে নাম লিখিয়েছিলেন তিনি কাতালান ক্লাবটিতে।

এক মৌসুমে বার্সেলোনার জার্সিতে সুযোগ পাওয়া ২৪ ম্যাচে ‍লক্ষ্যভেদ করেছেন তিনি চারবার, যার মধ্যে কোপা দেল রে’তে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আছে ১ গোল। অনেক আশা নিয়ে ম্যালকমকে নিয়ে এলেও এরনেস্তো ভালভারদের দলে খুব একটা সুযোগ হয়নি তার। লা লিগা জয়ের স্মৃতি নিয়ে বার্সেলোনা ছেড়ে গেলেন ম্যালকম।

জাতীয় দল ব্রাজিলের হয়ে এখনও খেলার সুযোগ হয়নি এই ফরোয়ার্ডের। ২০১৮ সালে তিতের দলে ডাক পেলেও আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়নি ম্যালকমের। মার্কা, বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের