লা লিগার প্রথম ম্যাচে নেই মেসি

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০১৯, ১২:২৮আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১২:৩০

লিওনেল মেসি বার্সেলোনার যুক্তরাষ্ট্র সফরে ছিলেন না, নাপোলির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেও খেলা হয়নি অধিনায়ক লিওনেল মেসির। পায়ের চোট কাটিয়ে ওঠার লড়াই করছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাকে নিয়ে কোনও ধরনের ঝুঁকি নিতে চান না বার্সা কোচ এর্নেস্তো ভালভারদে।

শুক্রবার অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে লা লিগার মৌসুম শুরু হচ্ছে বার্সেলোনার। এই ম্যাচে খেলবেন না মেসি। তবে দ্রুত ফেরার চেষ্টা করে যাচ্ছেন এলএমটেন। বুধবার সতীর্থদের থেকে আলাদা হয়ে অনুশীলন করেছেন।

কোপা আমেরিকায় অংশ নেওয়ায় আগস্টের শুরুতে ক্লাবের অনুশীলনে থাকতে পারেননি মেসি। আর চোটের কারণে প্রাক মৌসুমের একটি ম্যাচও খেলা হয়নি তার। ভালভারদে ঘোষণা করলেন, দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কোনও ধরনের ঝুঁকির মধ্যে ফেলতে চান না।

বার্সা কোচ বলেছেন, ‘কোনও খেলোয়াড়কে নিয়ে আমরা কোনও ঝুঁকি নিতে চাই না, সেটা আরও নেবো না যদি সে মেসি হয়। আমরা দেখবো ট্রেনিং সেশনে কেমন সে করে। দলের সঙ্গে সে এখনও কাজ করেনি কিংবা খেলেনি।’

তিনি যোগ করেছেন, ‘আলাদা হয়ে সেরে ওঠার লড়াই করা একটা ম্যাচ খেলার মতো নয়, তার সেরে ওঠার প্রক্রিয়া ভালো অবস্থায় আছে। ট্রেনিং সেশন পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি