বিশ্বকাপ বাছাই পর্বে ভালো করার আশাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ২১:০৫আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২২:০৫

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন বাফুফে সহ-সভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ  বিশ্বকাপ বাছাই পর্বে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ই’ গ্রুপে লাল-সবুজ দলের প্রতিপক্ষ ভারত, ওমান, আফগানিস্তান এবং কাতার। তবে চার প্রতিপক্ষ শক্তিশালী হলেও বাংলাদেশ ভালো করতে আশাবাদী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের কণ্ঠে আশাবাদের সুর।

সোমবার ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বে গতবারের চেয়ে ভালো ফল করতে চাই আমরা। দলের কোচিং স্টাফের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, প্রতিপক্ষ দলগুলো নিয়ে বিশ্লেষণ হচ্ছে। অনেক সময় ভালো খেলার জন্য ভাগ্যের ছোঁয়া প্রয়োজন। তবে আমরা ভালো করতে আশাবাদী। আল্লাহ সহায় থাকলে আমরা বাছাই পর্বে ভালো ফল করবো।’

১০ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। নিরাপত্তাজনিত কারণে আফগানিস্তানের হোম ম্যাচটি হবে তাজিকিস্তানে। এই ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে ২৩ আগস্ট।

কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, ‘আফগানিস্তান ম্যাচকে ঘিরে আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি। ঢাকায় কয়েক দিন অনুশীলনের পর ১ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে যাবে দল। সেখানকার আবহাওয়া আর টার্ফের মাঠের সঙ্গে মানিয়ে নিতে ছেলেরা বেশ আগেই যাচ্ছে। তাজিকিস্তানে অনুশীলনের পাশাপাশি ৩ ও ৫ সেপ্টেম্বর তাজিক প্রিমিয়ার লিগের দুটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।’

৩ আগস্ট প্রিমিয়ার লিগ শেষ হলেও জাতীয় দলের অনুশীলন একটু দেরিতেই শুরু হচ্ছে। এ বিষয়ে কাজী নাবিল আহমেদের ব্যাখ্যা, ‘লিগ শেষে ক্লান্তি কাটিয়ে উঠতে ফুটবলারদের বিশ্রাম প্রয়োজন ছিল। তবে খেলোয়াড়রা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন।’

স্বদেশ ইংল্যান্ডে ছুটি কাটিয়ে সোমবার সকালে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের কোচ জেমি ডে। তিনি জানিয়েছেন, ‘লিগে যারা ভালো খেলেছে তাদের নিয়েই দল গড়া হবে। আশা করি, আফগানিস্তান ম্যাচে ভালো খেলবে বাংলাদেশ।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম