সালাহর জোড়া গোলে আর্সেনালকে হারালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০১৯, ০১:০৫আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০১:০৮

সালাহ জোড়া গোল করেছেন প্রিমিয়ার লিগে তিন ম্যাচ শেষে শতভাগ সাফল্য ধরে রেখেছে লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে মোহাম্মদ সালাহর জোড়া লক্ষ্যভেদে তারা আর্সেনালকে হারিয়েছে ৩-১ গোলে।

লিভারপুল প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। ৪১ মিনিটে তাদের গোলমুখ খোলেন জোয়েল মাতিপ। দ্বিতীয়ার্ধে ফিরে এসে ৯ মিনিটের ব্যবধানে দুই গোল করেন সালাহ।

ট্রেন্ট আলেক্সান্দার আর্নল্ডের ক্রস থেকে দুর্দান্ত হেডে লিভারপুলকে এগিয়ে দেন মাতিপ। বিরতির পর বক্সের মধ্যে দাভিদ লুইজের ফাউলের শিকার হন সালাহ। মিশরীয় ফরোয়ার্ড ৪৯ মিনিটের পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন। ৫৮ মিনিটে একক চেষ্টায় নিচু শটে বার্নড লেনোকে পরাস্ত করেন তিনি।

খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে আর্সেনালের হয়ে একটি গোল শোধ দেন লুকাস তোরেইরা। বক্সের মাঝখান থেকে তার শট বেঁকে জালে জড়ায়।

এনিয়ে লিগে টানা ১২ ম্যাচ জয়ের ক্লাব রেকর্ড গড়লো লিভারপুল। আর তাদের মাঠে টানা চতুর্থ ম্যাচ হারলো গানাররা।

৩ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল। ৩ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে আর্সেনাল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি