জোড়া গোলে ম্যানসিটিকে জেতালেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০১৯, ২২:১০আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২২:১০

জোড়া গোল করেন আগুয়েরো প্রিমিয়ার লিগে সের্হিয়ো আগুয়েরোর জোড়া গোলে ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথকে ৩-১ গোলে হারালো ম্যানচেস্টার সিটি।

শনিবার আর্সেনালের বিপক্ষে লিভারপুল জিতেছিল ৩-১ গোলে। তাদের সঙ্গে ব্যবধান কমাতে জয়ের তাড়া ছিল ম্যানসিটির মনে। গত সপ্তাহে টটেনহাম হটস্পারের সঙ্গে ২-২ গোলে ড্র করা দলটি শেষ পর্যন্ত স্বস্তির জয় পেলো। ৩ ম্যাচে তারা ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, ২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল (৯)।

১৫ মিনিটে কেভিন ডি ব্রুইনের শট খুঁজে পায় আগুয়েরোকে এবং গোলপোস্টের বেশ কাছ থেকে লক্ষ্যভেদী শটে ম্যানসিটিকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বিরতির তিন মিনিট আগে আরও শক্ত অবস্থানে পৌঁছায় চ্যাম্পিয়নরা। দাভিদ সিলভার চতুর পাসের বক্সের ভেতর থেকে গোল করতে কোনও ভুল করেননি রহিম স্টারলিং।

কিন্তু প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় বোর্নমাউথ। ফ্রি কিক থেকে কোনাকুনি শটে অসাধারণ এক গোল করেন উইলসন। ৫৩ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ঠিক সময়ে বলে পা লাগাতে পারেননি, তার দুর্বল শট সহজে রুখে দেন সিটিজেন গোলরক্ষক এদারসন।

ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর তৃতীয় গোলে স্বস্তির নিশ্বাস ফেলে ম্যানসিটি। ৬৪ মিনিটে আগুয়েরোর লক্ষ্যভেদী শটে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান