চূড়ান্ত ম্যানসিটি-ম্যানইউ-লিভারপুলের লিগ কাপ প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০১৯, ১০:৫০আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১০:৫২

লিগ কাপ ট্রফি লিগ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি তাদের শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দ্বিতীয় স্তরের দল প্রেস্টন নর্থ এন্ডের। বুধবার টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের ড্র শেষে চূড়ান্ত হয়েছে ম্যানইউ ও লিভারপুলের প্রতিপক্ষও।

দ্বিতীয় রাউন্ডের সব খেলা শেষে ড্র অনুষ্ঠিত হয়- যেখানে লিঙ্কন সিটির বিপক্ষে টিকে গেছে এভারটন, লিস্টার সিটি পেনাল্টিতে হারিয়েছে নিউক্যাসেল ইউনাইটেডকে এবং তৃতীয় স্তরের দল সান্দারল্যান্ড ছিটকে দিয়েছে বার্নলিকে।

লিভারপুল ও ম্যানইউও পরের রাউন্ডে খেলবে তৃতীয় স্তরের ক্লাবকে। প্রথম ম্যাচে ক্লাব মিলটন কেনেস ডনসের মাঠে খেলবে রেডরা এবং ইউনাইটেড স্বাগত জানাবে রোশডেলকে।

গত বছরের রানার্স আপ চেলসিকে খেলতে হবে গ্রিমসবি অথবা ম্যাকক্লেসিফল্ডকে, পরিত্যক্ত হওয়া ম্যাচটি আবার মাঠে গড়াবে ১০ সেপ্টেম্বর। প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট আর্সেনাল ঘরের মাঠে খেলবে নটিংহ্যাম ফরেস্টকে, আর কোলচেস্টার ইউনাইটেডের মাঠে যাবে টটেনহাম হটস্পার।

ম্যাচগুলো শুরু হবে ২৩ সেপ্টেম্বর।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম