ওসাসুনার বিপক্ষেও নেই মেসি

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৯, ২২:৫৪আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২৩:০১

লিওনেল মেসি মাঠে লিওনেল মেসিকে দেখতে অন্তত আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে ভক্তদের। লা লিগায় ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার তৃতীয় ম্যাচ থেকেও ছিটকে গেলেন তিনি, এই খবর নিশ্চিত করেছেন কোচ এর্নেস্তো ভালভারদে।

কোপা আমেরিকায় আর্জেন্টিনার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার পর থেকে মাঠের বাইরে মেসি। বার্সার প্রাক মৌসুমেও দেখা যায়নি তাকে। কাফ ইনজুরিতে অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার প্রথম দুই ম্যাচেও ছিলেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আরও এক মাসের জন্য মেসির ছিটকে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দেন ভালভারদে। আন্তর্জাতিক বিরতির পর আগামী ১৪ সেপ্টেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিগে ক্লাব অধিনায়ককে ফিরে পেতে আশাবাদী বার্সা কোচ।

শুক্রবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ভালভারদে বলেছেন, ‘এখনও সেরে উঠতে কাজ করে যাচ্ছে মেসি। আমাদের আন্তর্জাতিক বিরতিতে যে সময় পাচ্ছি, আশা করছি ভ্যালেন্সিয়ার ম্যাচে ও এর কয়েক দিন পর চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে তাকে ফিরে পাবো।’

মেসিকে ছাড়া হার দিয়ে লিগ শুরু করে বার্সেলোনা। অ্যাথলেটিকের মাঠে ১-০ গোলে হেরে যায় তারা। এরপর লুই সুয়ারেস ও উসমান দেম্বেলেও ছিটকে যান চোট নিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে তারা দুর্দান্ত জয় পায় আন্তোয়ান গ্রিয়েজমানের নৈপুণ্যে। বেতিসকে ৫-২ গোলে উড়িয়ে দেয় চ্যাম্পিয়নরা। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় ওসাসুনার মাঠে নামবে দুই ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া কাতালান জায়ান্টরা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী