রিয়ালের অনুশীলনে ফিরলেন হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০১৯, ১৬:৫৩আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৬:৫৩

রিয়ালের অনুশীলনে যোগ দিয়েছেন এডেন হ্যাজার্ড চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় আকর্ষণ এডেন হ্যাজার্ড। ১০০ মিলিয়ন ইউরো দিয়ে চেলসি থেকে তাকে নিয়ে এসেছে মাদ্রিদের ক্লাবটি। যদিও চোটের কারণে এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে রিয়ালের জার্সিতে অভিষেক হয়নি এই তারকার। তবে রিয়াল সমর্থকদের ‍জন্য খুশির খবর, অনুশীলনে ফিরেছেন বেলজিয়ান তারকা।

ক্রিস্তিয়ানো রোনালদোর অভাব পূরণে হ্যাজার্ডকে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে এসেছে রিয়াল। রোনালদোর রেখে যাওয়া ‘৭ নম্বর’ জার্সিই দেওয়া হয়েছে তার গায়ে। ভক্তরাও অপেক্ষায় আছেন এই ফরোয়ার্ডের পায়ের জাদু দেখার জন্য। কিন্তু অপেক্ষা শেষই হচ্ছে না। নতুন মৌসুম শুরু হলেও চোট মাঠের বাইরে রেখেছে তাকে।

প্রাক-মৌসুম প্রস্তুতি শেষে ঊরুর চোটে পড়েন হ্যাজার্ড। এরপর থেকে তিনি মাঠের বাইরে। শুক্রবার তিনি ফিরেছেন রিয়ালের অনুশীলনে। অবশ্য এই সপ্তাহান্তের ম্যাচেও তাকে ছাড়াই খেলতে হবে মাদ্রিদের অভিজাতদের। রবিবার ভিয়ারিয়ারের মাঠে আতিথ্য নেবে রিয়াল। আন্তর্জাতিক ফুটবল বিরতি শেষে পুরোপুরি ফিটের হ্যাজার্ডকে পাওয়ার প্রত্যাশা তাদের।

দারুণ জয় দিয়ে লা লিগা মৌসুম শুরু করেছিল রিয়াল। সেল্তা ভিগোর মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরলেও পরের সপ্তাহে ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগি করতে হয় রিয়াল ভায়াদোলিদের সঙ্গে। ১-১ গোলের ড্রয়ের পর সামনে নামতে যাচ্ছে ভিয়রিয়ালের বিপক্ষে।

মৌসুমের শুরু থেকে চোট সমস্যা লেগেই আছে রিয়ালে। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন মার্কো আসেনসিও। গোলরক্ষক থিবো কোর্তোয়া, হ্যাজার্ড, হামেস রোদ্রিগেস হয়ে সবশেষ চোটের মিছিলে যোগ দিয়েছেন ইসকো। এএস

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের