রিয়াল ছেড়ে পিএসজিতে কেইলর নাভাস

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৮

কেইলর নাভাস এখন পিএসজির রিয়াল মাদ্রিদ ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দিলেন গোলরক্ষক কেইলর নাভাস। দিনকয়েক ধরে চলা গুঞ্জন সত্যি হয়ে ধরা দিয়েছে পিএসজির ঘোষণার মাধ্যমে। সোমবার দলবদলের শেষ দিনে অফিসিয়ালি নাভাসকে সামনে এনেছে ফরাসি ক্লাবটি।

নাভাস পিএসজিতে যাওয়ার আগেই ফরাসি ক্লাবটি থেকে গোলরক্ষক আলফোন্সে আরেয়োলা যোগ দেন রিয়ালে। পিএসজি নাভাসকে পেতে এই গোলরক্ষকের সঙ্গে ১৫ মিলিয়ন ইউরো দিয়েছে রিয়ালকে। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিয়ে ‘১ নম্বর’ জার্সি পেয়েছেন নাভাস।

২০১৪ সালে লেভান্তে থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিয়ে রিয়ালের ইউরোপিয়ান সাফল্যের পথে এই কোস্টারিকান গোলরক্ষক রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৫ বছরের রিয়াল ক্যারিয়ারে জিতেছেন চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা।

ইন্টার মিলান থেকে মাউরো ইকার্দির পিএসজিতে যোগ দেওয়াটা সময়ের অপেক্ষা। মেডিক্যালের ‍জন্য ইতিমধ্যে প্যারিসে পৌঁছেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। এক বছরের জন্য ধারে পিএসজিতে যোগ দিয়েচ্ছেন তিনি। সামনের মৌসুম শেষে ৭০ মিলিয়ন ইউরোতে স্থায়ী চুক্তি করার সুযোগও থাকবে ফরাসি চ্যাম্পিয়নদের। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান