৬ মাসের জন্য ছিটকে গেলেন জুভেন্টাস অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫১

জর্জিও কিয়েল্লিনি মৌসুম ‍শুরু হতে না হতেই বড় ধাক্কা জুভেন্টাসে। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ৬ মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে অধিনায়ক জর্জিও কিয়েল্লিনকে। এই ডিফেন্ডারকে এখন যেতে হচ্ছে ছুরি-কাঁচির নিচে।

গত শুক্রবার জুভেন্টাসের অনুশীলনে চোটে পড়েন কিয়েল্লিনি। ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডারের জায়গায় সপ্তাহান্তে নাপোলির বিপক্ষে জুভেন্টাসের ৪-৩ গোলে জেতার ম্যাচে রক্ষণ সামলেছেন গ্রীষ্মের দলবদলে তুরিনে যোগ দেওয়া ম্যাথিয়াস ডি লিট। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতেই হচ্ছে কিয়েল্লিনিকে।

এক বিবৃতিতে জুভেন্টাস নিশ্চিত করেছে খবরটি। তারা জানিয়েছে, ‘ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করা হচ্ছে জর্জিও কিয়েল্লিনিকে। সেরে উঠতে তার ৬ মাসের মতো সময় লাগবে।’

ইতালিয়ান লিগে জুভেন্টাসের দাপট চলছে অনেকদিন ধরে। এবার তারা নেমেছে টানা নবম স্কুদেত্তো জয়ের মিশনে। প্রথম দুই ম্যাচ জিতে শুরু করেছে ফেভারিটের মতোই। তবে কিয়েল্লিনির মতো অভিজ্ঞ ডিফেন্ডারকে লম্বা সময়ের জন্য হারানো তাদের জন্য বড় ধাক্কাই। ৬ মাসের জন্য ছিটকে যাওয়ার অর্থ হলো মৌসুমের বেশিরভাগ সময়ই তাকে পাচ্ছে না ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

জুভেন্টাসের বিবৃতি অনুযায়ী কিয়েল্লিনির মাঠে ফিরতে মার্চ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। এর মানে, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ফিট হয়ে উঠবেন তিনি। অবশ্য ইউরোপিয়ান প্রতিযোগিতায় জুভেন্টাস শেষ আট নিশ্চিত করতে পারলেই কেবল এই ডিফেন্ডার খেলতে পারবেন। রয়টার্স

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান