ইতিবাচক খেলার লক্ষ্য বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১

আফগান কোচের সঙ্গে করমর্দন করছেন বাংলাদেশ কোচ জেমি ডে ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। বাছাই পর্বের ‘ই’ গ্রুপে লাল-সবুজ দলকে খেলতে হবে কাতার, ওমান, আফগানিস্তান ও ভারতের বিপক্ষে। বাংলাদেশের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। শুরুতেই প্রতিপক্ষ আফগানিস্তান। শক্তিশালী আফগানদের বিপক্ষে ইতিবাচক ফুটবল খেলার লক্ষ্য বাংলাদেশের। আফগানিস্তানের ‘হোম’ ম্যাচ হলেও নিরাপত্তাজনিত কারণে ম্যাচটির ভেন্যু তাজিকিস্তানের দুশানবে।

আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বেশ কয়েক দিন আগেই তাজিকিস্তানের রাজধানীতে গেছে বাংলাদেশ দল। সেখানে অনুশীলনের পাশাপাশি স্থানীয় দুটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে একটি হেরেছে আর অন্যটি ড্র করেছে।

আফগানদের বিপক্ষে ভালো খেলতে আশাবাদী বাংলাদেশের কোচ জেমি ডে। তিনি বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দুটো প্রস্তুতি ম্যাচে ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। এখন আমরা আসল পরীক্ষায় নামতে যাচ্ছি। আশা করি, বাংলাদেশ ভালো খেলতে পারবে।’

বাছাই পর্বে এটাই বাংলাদেশের প্রথম ম্যাচ। তবে আফগানিস্তান আগে একটা ম্যাচ খেলে কাতারের কাছে ৬-০ গোলে হেরেছে। বাংলাদেশ কোচের কণ্ঠে অবশ্য আফগানদের সম্পর্কে যথেষ্ট সমীহ, ‘কাতার অনেক শক্তিশালী দল। তাই আফগানদের খাটো করে দেখার ‍কিছু নেই। আফগানিস্তানও খুব ভালো দল। ১৯৭৯ সালের পর আমরা তাদের হারাতে পারিনি। এবার জয় পেলে বাংলাদেশের ফুটবল অনেক এগিয়ে যাবে।’

ফিফা র‌্যাংকিংয়ে দু দলের মধ্যে ভালোই ব্যবধান। আফগানিস্তানের ১৪৯ এর বিপরীতে বাংলাদেশের অবস্থান ১৮২ নম্বরে। তবে মুখোমুখি লড়াইয়ে কেউ এগিয়ে নেই। আগের ৬ ম্যাচে দু দলই জিতেছে একটি করে, বাকি চার ম্যাচ ড্র। ২০১৫ সালে সাফ ফুটবলে সর্বশেষ লড়াইয়ে ৪-০ গোলে হার মেনেছিল বাংলাদেশ। এবার লাল-সবুজের দলের প্রতিশোধের পালা!

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের