হিলিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন হাকিমপুর পৌরসভা

হিলি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:২২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:২২

হিলিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন হাকিমপুর পৌরসভা দিনাজপুরের হিলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে হাকিমপুর পৌরসভা ফুটবল একাদশ। বুধবার ফাইনালে বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ একাদশকে ৬-০ গোলে হারায় তারা।

হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ও পৌরমেয়র জামিল হোসেন খেলার শুভ উদ্বোধন করেন।

গত ৫ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু হয়। প্রতিযোগিতায় উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা ফুটবল টিম অংশ নেয়। উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে।

মাঠে খেলা দেখতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান মেফতাহুল জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা নাজনীন, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, সেটেলমেন্ট অফিসার জুলফিকার আলী, পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাহের উদ্দিন সহ অনেকে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান?
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান?
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, ঠিকাদার বললেন ‘মাটি ভালো নয়’
১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, ঠিকাদার বললেন ‘মাটি ভালো নয়’
নগদে নিয়োগ, সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ
নগদে নিয়োগ, সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?