নীলফামারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন ইটাখোলা ইউনিয়ন

নীলফামারী প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৭

চ্যাম্পিয়ন ইটাখোলা ইউনিয়ন নীলফামারী সদরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ইটাখোলা ইউনিয়ন।

রবিবার বিকালে জেলা শহরের বড় মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনালে ইটাখোলা ১-০ গোলে হারায় কচুকাটা ইউনিয়নকে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশীদ মঞ্জু, কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের