অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৭

প্রথম গোলের পর তহুরার উল্লাস এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে ড্রয়ের দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী অস্ট্রেলিয়ার সঙ্গে তারা ড্র করেছে ২-২ গোলে।

শেষ ম্যাচে আশা জাগিয়েও হতাশা নিয়ে শেষ করলো মারিয়ার দল। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হারের পর জাপানের কাছে বিধ্বস্ত হয়েছিল ৯-০ গোলে। তাই শেষ ম্যাচে চেয়েছিল প্রেরণাদায়ক কিছু করতে। তা করার সম্ভাবনাও তৈরি হয়েছিল থাইল্যান্ডের চনবুরি স্টেডিয়ামে। অন্যদিকে অস্ট্রেলিয়া চেয়েছিল গোল ব্যবধান বাড়িয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হতে। কিন্তু তাতে সফল হয়নি অস্ট্রেলিয়া।

প্রথমার্ধের ২১ মিনিটে তহুরা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির আগে আর গোল হয়নি। ৭৭ মিনিটে গোল শোধ দেয় অস্ট্রেলিয়া। মিহোচিকের গোলে আসে সমতা।

তবে তহুরা পরের মিনিটে আবার গোলের দেখা পেলে জয়ের সম্ভাবনা জোরালো হয় বাংলাদেশের। কিন্তু ৮০ মিনিটে জইসের গোলে অস্ট্রেলিয়া দ্বিতীয়বার সমতা ফেরালে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এই অস্ট্রেলিয়াই জাপানের সঙ্গে গোল শূন্য ড্র করে স্বাগতিক থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ৬-১ গোলে!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের