খোঁজ মিললো রোনালদোকে ফ্রি বার্গার দেওয়া একজনের!

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৫

রোনালদোকে ফ্রি বার্গার দেওয়া তিন মেয়ের একজন হিসেবে নিজেকে দাবি করেছেন পলা ম্যাকডোনাল্ডসের তিন নারীর একজনের খোঁজ মিলেছে, যারা ছোটবেলার ক্ষুধার্ত ক্রিস্তিয়ানো রোনালদো ও আরও কয়েকজনকে ফ্রি বার্গার দিতেন। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে তাদের খুঁজে পাওয়ার আকুতি জানান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

এই সপ্তাহে আইটিভিতে প্রচারিত পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে জুভেন্টাস সুপারস্টার বলেন, ‘আমরা বেশ ক্ষুধার্ত থাকতাম। স্টেডিয়ামের কিছুটা পরেই ছিল ম্যানডোনাল্ডসের দোকান। আমরা দরজায় কড়া নেড়ে জানতে চাইতাম অবিক্রিত কোনও বার্গার আছে কিনা। এদনা নামের একজন সবসময় থাকতেন, তার সঙ্গে আরও দুজন মেয়ে। আমি আর কখনও খুঁজে পাইনি তাদের।’

এদনা ও তার সহকর্মীদের খুঁজে পেতে এই সাক্ষাৎকার সহায়ক হবে আশা প্রকাশ করেছিলেন পর্তুগালের অধিনায়ক, ‘আমি পর্তুগালের লোকজনকে জিজ্ঞাসা করেছিলাম, তারা ম্যাকডোনাল্ডস বন্ধ করে দিয়েছিল। কিন্তু এই সাক্ষাৎকার যদি তাদের খুঁজে পেতে সাহায্য করে তাহলে খুব খুশি হবো। আমি তাদের তুরিন কিংবা লিসবনে আমার সঙ্গে ডিনারের আমন্ত্রণ জানাতে চাই। কারণ আমি তাদের কিছু ফিরিয়ে দিতে চাই।’

রোনালদোর এই আমন্ত্রণে সাড়া দিলেন এক নারী। দুই সন্তানের মা পলা লেকা পর্তুগিজ রেডিও স্টেশন রেনাসেনকায় দাবি করেন, ওই তিনজনের একজন তিনি। মিরর তার বরাত দিয়ে জানায়, ‘তারা রেস্তোঁরার সামনে আসতো এবং যখন কিছু অবিক্রিত বার্গার থাকতো তখন আমাদের ম্যানেজারের অনুমতি দিয়ে তাদের সেগুলো দিতাম।’

পলা নিশ্চিত করেছেন তাদের একজন রোনালদো, ‘ছেলেদের মধ্যে একজন ছিল রোনালদো, যে সবার মধ্যে সবচেয়ে লাজুক ছিল। তারা সপ্তাহের প্রায় প্রত্যেক রাতে আসতো। এসব নিয়ে আমি এখনও হাসি। আমি আমার ছেলেকে বলেছি এসব, কিন্তু তারা ধরে নিয়েছে মিথ্যা বলছি। কারণ সে কল্পনাই করতে পারে না যে তার মা ক্রিস্তিয়ানো রোনালদোকে কখনও হ্যামবার্গার দিতে পারে। আমার স্বামী অবশ্য জানতো। কারণ মাঝেমধ্যে সে আমাকে নিতে আসতো এবং সেও দেখতো তাকে।’

এত আগের ঘটনাও রোনালদো মনে রাখায় বিস্মিত তিনি, ‘এত আগের ঘটনা মনে রাখা বেশ অবাক করার মতো। এটাই প্রমাণ করে সে কতটা বিনয়ী। সে যদি আমাকে ডিনারের আমন্ত্রণ জানায়, আমি অবশ্যই যাবো। প্রথমেই আমি তাকে ধন্যবাদ দিবো এবং খাওয়ার সময় আমরা ওই সময়ের ঘটনাগুলো মনে করবো।’

অন্য দুজন কোথায় আছেন জানেন না পলা। এদনার সঙ্গে যোগাযোগ নেই অনেক দিন হলো। অবশ্য সাক্ষাৎকার নেওয়া মরগান জানিয়েছেন, রোনালদোকে বার্গার দেওয়া তিনজনের একজন নন পলা!

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের